চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙেই গেল পিকে-শাকিরার ১১ বছরের সংসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 04, জুন 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
পিকে-শাকিরার ১১ বছরের সম্পর্কের শেষের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে গুজব ছড়িয়েছিল বিচ্ছেদ হচ্ছে জেরার্ড পিকে ও শাকিরার। সেবার না হলেও এবার আর টিকল না ফুটবলের ‘আদর্শ’ খ্যাত জুটি। দীর্ঘ ১১ বছরের সংসার ভাঙার খবর একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন শাকিরা নিজেই।

কলম্বিয়ান গায়িকা তার বিবৃতিতে বলেছেন, ‘আমরা যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি তা নিশ্চিত করার জন্য দুঃখিত। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা শিশুদের ভালোর জন্য তাদের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করছি। বুঝতে পারার জন্য আপনাদের ধন্যবাদ।’

স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, অন্য নারীর সঙ্গী হয়ে পার্টি করছিলেন পিকে। সেখানে হাতেনাতে বার্সেলোনা সেন্টার ব্যাককে ধরে ফেলেছিলেন শাকিরা। ফলে সেদিন ভোর তিনটা পর্যন্ত বাইরে কাটাতে হয়েছিল পিকেকে।

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে যখন গোটা বিশ্ব মজেছিল তখন গানের পাশাপাশি কলম্বিয়ান সঙ্গীত তারকায় মজেছিলেন পিকে। দিয়েছিলেন প্রেমের প্রস্তাব। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় একযুগের সংসার। বিয়ে যদিও করেননি। তাদের সংসারে আছে দুই সন্তান, মিলান (৯) ও শাশা (৭)। শেষ পর্যন্ত ভেঙেই গেল সেই ‘আদর্শ’ সংসার।

Tags: ওয়াকা ওয়াকাপিকেবার্সেলোনালিড স্পোর্টসশাকিরা
Previous Post

‘পদ্মা সেতু নিয়ে বিএনপি, ড. ইউনূস ও ড. কামাল ষড়যন্ত্র করেছেন’

Next Post

গৌরবের পদ্মা সেতুতে জ্বললো আলো

Next Post
মেঘাচ্ছন্ন আকাশের নিচে একটি বড় সেতু দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরবের পদ্মা সেতুতে জ্বললো আলো

ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডের বর্ষসেরা রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT