চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার উদযাপনে ব্রাজিলকে অপমান, নেইমারের ট্রল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 03, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিল দলের খেলোয়াড়, ফুটবল ম্যাচে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির বিপক্ষে ফিনালিস্সিমার শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে আর্জেন্টিনার ফুটবলাররা বাঁধভাঙা উদযাপনে মেতেছিলেন। কোপা আমেরিকা জয়ের একবছরের কম সময়ের ব্যবধানে আরেকটি ট্রফি জয়ে অতি উল্লসিত ছিলেন মেসি-ডি মারিয়ারা।

ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়রা একটি গান গেয়ে ফিনালিস্সিমা জয়ের উদযাপন করেছিলেন। গানের কথাগুলো ব্রাজিলিয়ানদের জন্য ছিল অপমানজনক!

১৯৫০ বিশ্বকাপে মারাকানায় উরুগুয়ের বিপক্ষে ফাইনালে হেরেছিল ব্রাজিল। যেটি ফুটবল ইতিহাসে মারাকানা ট্র্যাজেডি নামে পরিচিত। সেই ঘটনার উপর ভিত্তি করেই লেখা হয়েছিল ওই গানটি। যা আবারও সামনে এনেছেন মেসির সতীর্থরা।

খানিকটা পরিবর্তন করে গাওয়া গানের ভেতরকার কথাগুলো ছিল এমন- ‘মেসি তাদের সকলের উপর শাসন চালায়। যা পুরো ব্রাজিলের উপর প্রস্রাব করার জন্য যথেষ্ট।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে সেই গানের ভিডিও ভাইরাল হয়ে যায়।

বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নেননি নেইমার। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা এক কমেন্টে ট্রল করে লিখেছেন, ‘তারা বিশ্বকাপ জিতে গেল নাকি?’

ফুটবল বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বীতা শুধু মাঠের খেলাতেই নয়, বাইরেও থাকে এর প্রভাব। ফুটবলার থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মাঝে বিরাজ করে উত্তাপ, চলে তর্ক, ট্রল ও খুনসুটি।

চলতি বছর কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল-আর্জেন্টিনার সেই পুরনো উত্তাপ যেন আবারো ছড়াতে শুরু করেছে। আলবিসেলেস্তেদের উদযাপনে ব্রাজিলকে কটাক্ষ করে গাওয়া গান ও তার প্রেক্ষিতে নেইমারের ছুঁড়ে দেয়া প্রশ্ন তুলেছে নতুন ঝড়।

Tags: আর্জেন্টিনানেইমারব্রাজিললিড স্পোর্টস
Previous Post

টানা ১৬ মৌসুম সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর

Next Post

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুক হামলায় আততায়ীসহ নিহত ৩

Next Post
আনন্দময় মুহূর্তে পরিবারের সদস্যরা একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুক হামলায় আততায়ীসহ নিহত ৩

উদীচী সংগঠনের গণআন্দোলন সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণআন্দোলনে উদীচী এক আস্থার নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT