চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার দেশের যে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 02, জুন 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী বসে আছেন ঘাসের উপর, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৩ জুন) দেশের বড় বড় ৩০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’ ছবিটি। অঞ্জন আইচ পরিচালিত এ ছবি পরিবেশনা করছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি খবরটি জানিয়েছেন।

থ্রিলার, সাসপেন্স ঘরার ‘আগামীকাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, টুটুল চৌধুরী, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ, তারেক স্বপন, ফারুক আহমেদ, আশিষ খন্দকার, সাবেরি আলম প্রমুখ।

‘দারুচিনি দ্বীপ’ এর ১৫ বছর পর ‘আগামীকাল’ ছবির মাধ্যমে একসঙ্গে অভিনয় করলেন ইমন ও মম। ইমন জানান, তিনি নায়ক নন; একজন অভিনেতা হিসেবে এ ছবিতে অভিনয় করেছেন।

তিনি বলেন, ছবির গল্পই তাকে অভিনেতা করে তুলেছে। তিনি বলেন, আগে নায়কোচিত ব্যাপার প্রাধান্য দিতাম। কিন্তু এখন আমার অভিনেতা হওয়ার ইচ্ছা। শাকিব ভাই আমাকে ‘পাসওয়ার্ড’-এ সুযোগ দিয়ে এই ইচ্ছাটা পূরণে সহায়তা করেছেন। অনেকেই বলেছিলে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু শাকিব ভাইয়ের কথা শুনে বেশ উপকার হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা 'আগামীকাল'. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, নতুন করে মানুষ আমার অভিনয়ের ফ্যান হয়েছে। এখন ভার্সেটাইল অভিনেতা হওয়ার চেষ্টা করছি। আমি মনে করি, ভালো অভিনেতা হলে দীর্ঘদিন কাজের মাধ্যমে মানুষের মনে থাকা সম্ভব।

ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। অভিনয় ছাড়াও তিনি ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। কয়েক’শ নাটকে অভিনয় করেছেন। জানালেন, আগামীকাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হচ্ছেন।

টুটুল চৌধুরী বলেন, ব্যাংকে চাকরী করলেও অভিনয় আমার প্রাণ। বহুবছর ধরে মঞ্চের সঙ্গে যুক্ত। অভিনয়টা ভালোবেসেই করা। এ ভালোবাসার জায়গাটাকে আমার সহকর্মীরা এপ্রিশিয়েট করেন। তারা বলেন, আপনি আমাদের ব্যাংকের গর্ব। আমারও ভালো লাগে। কাজের প্রেরণা পাই। আমার বিশ্বাস আগামীকাল যারা দেখবেন তাদের কাছে আমার অভিনয়ও ভাল লাগবে।

Tags: আগামীকালআশিষ খন্দকারইমনজাকিয়া বারী মমটুটুল চৌধুরীতারেক স্বপনপ্রেক্ষাগৃহফারুক আহমেদমমলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাবেরি আলমসিনেমাসূচনা আজাদ
Previous Post

টাইগার যুবাদের নতুন কোচ স্টুয়ার্ট ল

Next Post

খরচ কমানোর পথে বিসিবি

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খরচ কমানোর পথে বিসিবি

জনগণের ভিড়, মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মজুদদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT