চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে আবেগঘন বিদায়ী বার্তা বেলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 01, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড়ের ছবি, স্টেডিয়ামে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

তখন তিনি ২৩ বছরের টগবগে, ২০১৩ সালে যখন রিয়াল মাদ্রিদে এসেছিলেন গ্যারেথ বেল। ক্লাবটির বহু সাফল্যের কারিগর তিনি। সেসব দিন পেরিয়ে ক্যারিয়ারের গোধূলিলগ্নে অবস্থান এখন। ভাটা পড়েছে পারফরম্যান্সেও। ইচ্ছে থাকার পরও তাই ছেড়ে দিতে হচ্ছে ভালোবাসার ক্লাব রিয়ালকে। বিদায়বেলায় আবেগী না হয়ে পারেননি বেলও।

নয় বছরের লম্বা ক্যারিয়ারে ৫টি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। যদিও কার্লো আনচেলত্তির দলে হয়ে ওঠেন অনিয়মিত। তার আগে জিনেদিন জিদানের গুডবুক থেকেও নাম কাটা যায়। কখনও চোট, কখনও কোচের রোষানলে পড়েছেন। শেষটা রঙিন হল না। আক্ষেপ এতটুকুই।

‘এই বার্তাটি আমার অতীত এবং বর্তমানের সমস্ত সতীর্থদের, পরিচালকদের, ব্যাকরুমের স্টাফদের এবং আমাকে সমর্থনকারী ভক্তদের ধন্যবাদ জানাতে লিখছি।’

‘নয় বছর আগে একজন যুবক হিসেবে এখানে এসেছিলাম। যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল। আদিম সাদা কিট পরতে, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে, শিরোপা জিততে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার অংশ হতে।’

‘এখন পিছনে ফিরে তাকাতে পারি এবং সততার সাথে বলতে পারি এই স্বপ্নটি বাস্তবে পরিণত হয়েছে এবং আমাকে অনেককিছু দিয়েছে। ক্লাবের হয়ে যা অর্জন করেছি, তা কখনোই ভুলব না। এই ক্লাবের ইতিহাসের অংশ হওয়া এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড় থাকাকালীন আমরা যা অর্জন করেছি, তা অর্জন করা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। যা কখনোই ভুলব না।’

‘আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই ক্লাবে খেলার সুযোগ দেয়ার জন্য। আমরা একসাথে এমনকিছু মুহূর্ত তৈরি করতে পেরেছি যা এই ক্লাব এবং ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। এটি একটি সম্মানের বিষয়, ধন্যবাদ, মাদ্রিদ!’

Tags: আনচেলত্তিবেলরিয়াল মাদ্রিদ
Previous Post

অস্বাভাবিক কারণে মৃত্যু হয়নি কেকে’র

Next Post

মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

জয় শাহের ছবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙ্গুলির পদত্যাগের খবর উড়িয়ে দিলেন জয় শাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT