চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ওষুধসহ ১৮০টি চিকিৎসা উপকরণ ফুরিয়ে গেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 23, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অসংখ্য ওষুধের প্যাকেটের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সকালে অস্ত্রপোচারের পরিকল্পনা করলেও প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামসহ, ওষুধপত্রের অভাবে নির্দিষ্ট দিনে তা করা সম্ভব হচ্ছে না, এই অবস্থা কিছু রোগীর জন্য মৃত্যুদণ্ডের সমান’ শ্রীলঙ্কার চিকিৎসক ডা. রোশন অমরাতুঙ্গা এভাবেই ব্যাখ্যা করেছেন শ্রীলঙ্কার বর্তমান স্বাস্থ্যখাতের অবস্থা।

চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য কাজ করে এমন একজন সরকারি কর্মকর্তা বলেন, ডায়ালাইসিস রোগীদের জন্য ইনজেকশন, ট্রান্সপ্লান্ট করা রোগীদের জন্য ওষুধ এবং কিছু ক্যান্সারের ওষুধসহ প্রায় ১৮০ টি প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ফুরিয়ে গেছে।

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের মুখে প্রয়োজনীয় ওষুধের অভাবে দেশটিতে চিকিৎসা ব্যবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, যে কারণে চিকিৎসকেরা চিকিৎসা সেবার অভাবে মৃত্যু মুখে পতিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

চ্যানেল নিউজ এশিয়া’র প্রতিবেদনে বলা হয়, দেশটি তাদের চিকিৎসা সরবরাহের ৮০ শতাংশেরও বেশি বাইরে থেকে আমদানি করে থাকে কিন্তু সংকটের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় ওষুধগুলো শেষ হয়ে যাচ্ছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখন প্রায় খাদের কিনারায়।

বাণিজ্যিক রাজধানী কলম্বোর উপকণ্ঠে ৯৫০-শয্যার অ্যাপেক্সা ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় এবং চিকিৎসকেরা ক্রমবর্ধমান এই সরঞ্জাম ও ঔষধের অভাবের কারণে রোগীদের পরীক্ষা এবং জটিল অস্ত্রোপচার স্থগিত করতে বাধ্য হওয়ায় অসহায়বোধ করছেন।

ডা. রোশন অমরাতুঙ্গা বলেন, ক্যান্সার রোগীদের জন্য এই বিষয়টি খুবই খারাপ প্রভাব ফেলছে। এই পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বেশ কয়েকজন রোগী চিকিৎসার অভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন বলেও জানান তিনি।

কর্মকর্তা সামান রথনায়েক বলেন, ভারত, জাপান এবং বহুপাক্ষিক দাতারা এই চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে সাহায্য করছে, তবে উপকরণগুলো আসতে চার মাস সময় লাগতে পারে।

ইতোমধ্যে শ্রীলঙ্কা দেশে এবং বিদেশে ব্যক্তিগত দাতাদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি।

Tags: শ্রীলঙ্কাশ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট
Previous Post

নার্ভাসনেস থেকেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য: মির্জা ফখরুল

Next Post

রাজিন হত্যা মামলায় ১৭ জনের সাত বছর কারাদণ্ড

Next Post
আসামি গ্রেফতার, পুলিশ ও জনতার উপস্থিতি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজিন হত্যা মামলায় ১৭ জনের সাত বছর কারাদণ্ড

বৈজ্ঞানিকভাবে ডিজাইন করা ওমিক্রন ভাইরাসের ছবি, করোনাভাইরাসের স্পাইক প্রোটিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT