চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 23, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৈজ্ঞানিকভাবে ডিজাইন করা ওমিক্রন ভাইরাসের ছবি, করোনাভাইরাসের স্পাইক প্রোটিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে এই প্রথম কোভিড-১৯’র নতুন ধরন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ দ্রুততম সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

বাসস এর প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিকস কনসোটিয়াম (আইএনএসএসিওজি) গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও তেলেঙ্গানা রাজ্যে করোনা ভাইরাসের ওমিক্রনের নতুন ধরনটি শনাক্ত হয়।

এতে বলা হয়, ‘তামিলনাড়ুতে ১৯ বছর বয়সী এক নারী এবং তেলেঙ্গানায় ৮০ বছর বয়সী এক পুরুষের স্বাস্থ্য পরীক্ষায় ভাইরাসটির বিএ.৫ সাব-ভাইরান্ট পজেটিভ এসেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘দু’জনের দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হালকা উপসর্গ দেখা গেছে এবং তারা করোনা ভাইরাসের সবগুলো ভ্যাকসিন নিয়েছিলেন। তারা কোথাও ভ্রমণও করেননি।’

এর আগে, দক্ষিণ আফ্রিকার এক নাগরিক হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করলে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে ওমিক্রনের বিএ.৪ সাব-ভ্যারিয়েন্ট পজেটিভ ধরা পড়ে।

এই সাব-ভ্যারিয়েন্টগুলো মারাত্মক নয় অথবা এর ফলে রোগীদের হাসপাতালে ভর্তির মতো অবস্থা হয় না উল্লেখ করে আইএনএসএসিওজি জানিয়েছে, ‘যারা বিএ.৪ ও বিএ.৫ রোগীদের সংস্পর্শে এসেছিল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আলাদা করে রাখা হয়েছে।’

এদিকে, ভারতে প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ২২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৪৬ জন করোনায় মারা গেছে।

নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ায়- সৌদি আরব তাদের দেশে ভারতসহ ১৬ টি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

গালফ নিউজ জানায়, ভারত ছাড়াও সৌদি আরব যে দেশগুলোর নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো হচ্ছে-লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিৃবতিতে জানায়, আজ সকাল ৭টা পর্যন্ত ভারতে ১৯২.৩৮ কোটির বেশি লোক কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছে।

Tags: করোনা ভাইরাসকোভিড-১৯ভারত
Previous Post

রাজিন হত্যা মামলায় ১৭ জনের সাত বছর কারাদণ্ড

Next Post

জোর করে চেয়ার দখলের কোনও ইচ্ছে নেই আমার: জায়েদ

Next Post
জায়েদ সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে সাদা দেয়াল ও দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

জোর করে চেয়ার দখলের কোনও ইচ্ছে নেই আমার: জায়েদ

নিপুণ লজ্জাহীনভাবে চেয়ারে বসে, মামলার নিষ্পত্তি হয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা নিষ্পত্তি হয়নি, লজ্জাহীনভাবে চেয়ারে বসছে নিপুণ: জায়েদ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT