চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে মন্দির দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 20, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাচীন মসজিদের গম্বুজ ও মিনার, নির্মাণের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বারাণসীর জ্ঞানভাপি মসজিদের ভিতরে ধারণ করা ভিডিও চিত্রকে চ্যালেঞ্জ করে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা বৃহস্পতিবার মসজিদ কমিটির দায়ের করা আবেদন খারিজ করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টে।

এর আগে মসজিদ কমিটির দায়ের করা আবেদনের ভিত্তিতে হিন্দুত্ববাদী পক্ষ এবং উত্তর প্রদেশ সরকারকে একটি নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট।

লিখিত প্রতিক্রিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আইনজীবীরা দাবি করেছেন, ভারতে ইসলামী শাসনের অনেক আগে থেকেই সম্পত্তিটি ভগবান আদি বিশ্বেশ্বরের ছিল। এটি আওরঙ্গজেব জোরপূর্বক দখল করেছিল।

সুপ্রিম কোর্ট বলেছে, শুক্রবার মামলাটি গ্রহণ করবে এবং বারাণসীর দেওয়ানী আদালতকে বিষয়টি গ্রহণ না করা পর্যন্ত তার নিজস্ব কার্যক্রম স্থগিত রাখতে বলেছে। বারাণসী আদালতে এখন ২৩ মে এই বিষয়ে শুনানি হবে।

১৪, ১৫ এবং ১৬ মে জ্ঞানভাপি মসজিদের অভ্যন্তরে চিত্রগ্রহণের প্রতিবেদনও গতকাল বারাণসী আদালতে জমা দেওয়া হয়েছিল।

হিন্দু পক্ষ লিখিত প্রতিবেদনে জানিয়েছে, ‘আওরঙ্গজেব একটি সার্বভৌম ক্ষমতায় মন্দিরটি ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন। জমিটি কোনও মুসলিম, মুসলিম সংস্থা বা ওয়াকফ বোর্ডের অন্তর্গত নয়। একটি মসজিদ শুধুমাত্র ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত হতে পারে। এক্ষেত্রে আওরঙ্গজেব কোনো ওয়াকফ তৈরি করেননি। তাই কথিত জ্ঞানবাপী মসজিদ একটি কাঠামো মাত্র এবং একে মসজিদ হিসেবে গণ্য করা যায় না।’

প্রশ্নবিদ্ধ সম্পত্তিটির মধ্যে এর আগে বিভিন্ন দেব-দেবীর পূজা করা হতো বলে দাবি করে তারা।

১৭ মে উচ্চ আদালত বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেটকে জ্ঞানভাপি-শ্রীঙ্গার গৌরী কমপ্লেক্সের ভিতরে এমন একটি অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল যেখানে চিত্রগ্রহণের সময় একটি ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে বলে জানা গেছে এবং মুসলমানদের ‘নামাজ’ পড়ার অনুমতি দিয়েছে।

আগের বছর ১৮ এপ্রিল বারাণসীর সিভিল জজ (সিনিয়র ডিভিশন) মসজিদের চিত্রগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সে হিন্দু দেব-দেবীর মূর্তি রয়েছে বলে দাবি করা পাঁচ হিন্দু মহিলার দায়ের করা একটি পিটিশনের শুনানি করছে বারাণসী আদালত।

প্রাচীন মন্দিরের পুনরুদ্ধারের মূল মামলাটি ১৯৯১ সালে বারাণসী জেলা আদালতে দায়ের করা হয়েছিল। সেখানে বর্তমানে জ্ঞানভাপি মসজিদ রয়েছে।

Tags: আওরঙ্গজেবমন্দিরমসজিদ
Previous Post

ভারত সীমান্তের পূর্ব লাদাখে আবার সেতু তৈরি করছে চীন?

Next Post

দেশের সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল

পাকিস্তানে ক্রিকেটারদের পেনশন দেওয়ার ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ বছর হলেই ক্রিকেটারদের পেনশন দেবে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT