চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ বছর হলেই ক্রিকেটারদের পেনশন দেবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 20, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানে ক্রিকেটারদের পেনশন দেওয়ার ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ক্রিকেটের কল্যাণে কাড়িকাড়ি অর্থ উপার্জন করে থাকেন বর্তমান ক্রিকেটারদের একটা বড় অংশ। অতীতে সেই অবস্থা ছিল না। ক্রিকেট পরবর্তী জীবনে যারা কোচিং কিংবা ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারেননি, আর্থিক অনটনে দিন কাটাতে হয় তাদের। সেসব ক্রিকেটারের জন্য এবার পেনশনের সুবিধা নিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার সাবেক ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তাদের কল্যাণে পেনশন সুবিধার ঘোষণা দিয়েছে পিসিবি। আগেই আলোচনায় থাকা আর্থিক অঙ্কের পরিমাণ ১ লাখ পাকিস্তানি রুপিতে বাড়িয়ে বিল পাশ করেছে বোর্ডটি। ৬০ বর্ষী ক্রিকেটাররা আগামী জুলাই থেকে পেনশন সুবিধার আওতায় আসবেন।

১০ বা তার কম টেস্ট খেলা ক্রিকেটাররা মাসিক ১ লাখ ৪২ হাজার রুপি পাবেন। ১১ থেকে ২০ টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৪৮ হাজার। ২১ বা তার ঊর্ধ্ব ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৫৪ হাজার রুপি। নতুন নিয়মে ক্রিকেটারের মৃত্যু হলে তার স্ত্রী কিংবা উত্তরাধিকারীরা পেনশন সুবিধা পাবেন। সাবেক ক্রিকেটারদের এমন সুবিধা দিতে পেরে বেশ আনন্দিত বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা।

‘পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং নীতিতে অন্যান্য সংশোধনী ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিশ্রুতি ছিল সর্বদা বর্তমান এবং অতীতের সকল ক্রিকেটারের স্বার্থ ও কল্যাণ রক্ষা করব। আমার দেয়া আরেকটি প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আনন্দিত। নীতিটি এমনভাবে সংশোধন করেছি এখন থেকে পেনশনের পরিমাণ বার্ষিক হারে বৃদ্ধি পাবে।’

পিসিবির নতুন এ সুবিধার ফলে ক্যারিয়ারে ৮৮ টেস্ট খেলা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সদ্যসাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (৬৯ বছর) পেনশন সুবিধা পাবেন। তবে তিনি তা গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট খেলা ৬৪ বর্ষী জাবেদ মিয়াঁদাদ মাসিক ১ লাখ ৫৪ হাজার রুপি পাবেন। ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করা আব্দুল কাদিরের উত্তরাধিকাররা হবেন পেনশন সুবিধাভোগী।

Tags: ইমরান খানপাকিস্তানপিসিবিরমিজ রাজালিড স্পোর্টস
Previous Post

দেশের সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল

Next Post

শ্রদ্ধা জানাতে এসে ‘কথাও বলা যাবে’ ম্যারাডোনার সাথে!

Next Post
অ্যাভিয়েশন শিল্পের একটি বিমানের ছবি, যার দেহে ফুটেজ ও ফুটবল খেলার ছবি আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা জানাতে এসে ‘কথাও বলা যাবে’ ম্যারাডোনার সাথে!

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT