চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলের আঙুলে চিড়, খেলা হচ্ছে না ঢাকা টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 19, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে উদযাপন করছে, দর্শকরা পাশে দাঁড়িয়ে দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: চোট পিছু ছাড়ছে না শরিফুল ইসলামকে। বিরতি কাটিয়ে ফেরার ম্যাচে আবার পড়লেন চোটে। ডান হাতের কনিষ্ঠায় চিড় ধরায় চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বাংলাদেশকে খেলতে হচ্ছে এ বাঁহাতি পেসারকে ছাড়াই। 

এতে পাঁচ থেকে চার বোলারের দলে পরিণত হলো বাংলাদেশ। আরও খারাপ খবর হলো, ২৩ মে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও তাকে পাবে না মুমিনুল হকের দল।

বিসিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে এমআরআই রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ। জাতীয় দলের ফিজিওর বরাত দিয়ে বিসিবি জানায়, চার থেকে পাঁচ সপ্তাহ পর খেলা শুরু করতে পারবেন শরিফুল। তাতে আগামী মাসে টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কিনা এ পেসার, সেটি নিয়েও থাকছে অনিশ্চয়তা।

আজ সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন শরিফুল। বাংলাদেশ দল আগামীকাল শুক্রবার যাবে ঢাকায়। চোট সমস্যার কারণে সাউথ আফ্রিকা সফরে দুটি টেস্টেই শরিফুলকে পায়নি বাংলাদেশ। আবারও চোটে পড়লেন এ তরুণ পেসার।

গতকাল বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন শরিফুল। ১১ বল খেলে ৩ রান করেছিলেন এ বাঁহাতি। ভাগ্য ভালো যে তার বোলিং হ্যান্ডে বল আঘাত করেনি। দ্বিতীয় ইনিংসে কিছুক্ষণ ফিল্ডিং করলেও বল হাতে তোলেননি। আজ জানা গেল তার আর এই সিরিজেই খেলার সম্ভাবনা নেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দুই পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শরিফুলের সঙ্গী হন খালেদ আহমেদ। ফ্ল্যাট উইকেটে কেউই সাফল্য পায়নি। শ্রীলঙ্কার যত উইকেট পড়েছে তার সবকটিই নিয়েছেন স্পিনাররা।

Tags: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশরিফুল
Previous Post

ডি কক তাণ্ডবের পর নাটকীয় হারে বাদ কলকাতা

Next Post

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Next Post
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে থাকা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Construction workers wearing safety gear at a stadium site in Qatar. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিপীড়িত’ শ্রমিকদের জন্য কাতার বিশ্বকাপের সমপরিমাণ অর্থ চায় অ্যামনেস্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT