চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিপীড়িত’ শ্রমিকদের জন্য কাতার বিশ্বকাপের সমপরিমাণ অর্থ চায় অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 19, মে 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
Construction workers wearing safety gear at a stadium site in Qatar. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২১ নভেম্বর কাতারে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। এ আয়োজনকে পূর্ণতা দিতে কোনো কমতি রাখেনি দেশটি। তবে অভিবাসী শ্রমিক নিপীড়নের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিপীড়িত শ্রমিকদের ৪৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে ফিফাকে। এই অর্থ বিশ্বকাপে দলগুলোর মোট পুরস্কার ও ম্যাচ ফি’র সমান।

অভিযোগ উঠেছে, অবকাঠামো নির্মাণে সেখানে কয়েক হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রম সুরক্ষায় বাড়তি নজর দেয়নি, উল্টো কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করেছে শ্রমিকদের। এমন সব গুরুতর অভিযোগও বিবৃতিতে তুলে ধরেছে অ্যামনেস্টি।

সংস্থাটি বলছে, ২০২২ বিশ্বকাপের প্রস্তুতির সময় কাতারে মানবাধিকার লঙ্ঘনের শিকার কয়েক হাজার অভিবাসী শ্রমিকের প্রতিকার প্রদানের জন্য ফিফার কমপক্ষে ৪৪০ মিলিয়ন ডলার বরাদ্দ করা উচিত। প্রতিকার কর্মসূচি প্রতিষ্ঠা করতে আমরা ইনফান্তিনোকে কাতারের সাথে কাজ করার অহ্বান জানিয়েছি। ২০১০ সাল থেকে সেখানে শ্রম সুরক্ষা না রেখেই কাজ করানো হচ্ছে। কর্মী ঝুঁকির বিষয়টি তারা সচেতনভাবে এড়িয়ে গেছে।’

অ্যামনেস্টির দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় এনেছে ফিফা। যদিও এরআগে ফিফা সভাপতি দাবি করে, সেখানে মাত্র দুই থেকে তিন জনের মৃত্যু হয়ে থাকতে পারে। বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে অন্য কাজ করতে গিয়ে বলে জানিয়েছেন আয়োজকদের এক মুখপাত্র।

কাতারের মোট জনসংখ্যা ২.৪ মিলিয়নের মধ্যে দুই মিলিয়নেরও বেশি অভিবাসী। যাদের একটা বড় অংশ দক্ষিণ এশিয়া দেশগুলোর নাগরিক। যাদের মধ্যে ৪৮ হাজার শ্রমিককে নির্মাণ শেষে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে।

Tags: অভিবাসী শ্রমিকঅ্যামনেস্টি ইন্টারন্যশনালকাতার বিশ্বকাপ-2022জিয়ান্নি ইনফান্তিনোফিফালিড স্পোর্টস
Previous Post

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Next Post

ফিনল্যান্ড–সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের আপত্তি

Next Post
নাটো পতাকা ও বিভিন্ন দেশের পতাকাগুলি দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ড–সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের আপত্তি

জয়া আহসান আনন্দলোক পুরস্কারে সেরা অভিনেত্রী, হাসিমুখে পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দলোক পুরস্কারে সেরা অভিনেত্রী জয়া আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT