চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের দখলে শতাধিক প্রেক্ষাগৃহ, ৪০টিতে সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 13, মে 2022
in বিনোদন
A A
নতুন বাংলা সিনেমার পোস্টার, প্রেম, অ্যাকশন ও নাটকীয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি নিয়ে মুক্তির দশম দিনেও সিনেমা হলে দর্শকের উন্মাদনা একটুও কমেনি। প্রয়োজনের তুলনায় হল সংখ্যা কম থাকলেও দেড় শতাধিক হলের তিনভাগের দুই ভাগ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ‘বিদ্রোহী’ ও ‘গলুই’ সিনেমা দুটি।

হল মালিকরা বলছেন, এই দুই সিনেমা দিয়ে রীতিমত দাপট দেখাচ্ছেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী এই তারকা!

গ্রামগঞ্জের মানুষ শাকিব খানের এই দুটি সিনেমার মাধ্যমে আবারও হলমুখী হচ্ছেন। বিশেষ করে, গলুই দেখতে পরিবার নিয়ে মানুষ আবার সিনেমা হলে ভিড় জমাচ্ছেন। বিষয়টি সিনেমায় সুবাতাস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ এই শুক্রবার থেকে চলছে দেশের ৪০টির মতো সিনেমা হলে। জানিয়েছে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া। এম রাহিমের পরিচালনায় এতে আরও অভিনয় করেন পূজা, তাসকিন, মুরাদ পারভেজ, নাদের চৌধুরী প্রমুখ।

‘শান’ রাজধানী সহ জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোতে বেশ ভালো দর্শক সাড়া পেয়েছে। চিত্রনায়ক সিয়াম সহ এই ছবির কলাকুশলীরা ‘শান’ এর প্রচারণা চালিয়ে যাওয়ায় ছবিটি এখনও দর্শকদের কাছে বেশ আগ্রহ ধরে রেখেছে।

ঈদে তিনটি হলে মুক্তি পাওয়া ‘বড্ড ভালোবাসি’ যমুনা ব্লকবাস্টার ছাড়া কোথাও চলছে কিনা যোগাযোগ করেও খবর পাওয়া যায়নি।

ঈদে সবচেয়ে বেশি হল পাওয়া ‘বিদ্রোহী’র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া চ্যানেল আই অনলাইনকে জানায়, শুক্রবার থেকে ৮০টির বেশি সিনেমা হলে চলছে শাকিবের ‘বিদ্রোহী’। এছাড়া গলুই সংশ্লিষ্ঠরা জানায়, ৩২ হলে চলছে ছবিটি। তবে ২০ মে থেকে গলুই ঢাকাসহ আরও বেশি সিনেমা হলে চলতে পারে। সেই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পরিচালক এস এ হক অলিক।

চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানায়, ঈদের সিনেমাগুলো বেশ ব্যবসা করছে। সারাদেশে শাকিব খানের দুটি সিনেমাই ভালো যাচ্ছে। বৃহৎ পরিসরে মুক্তির কারণে ব্যবসায়িক হিসেবেও ঈদের ‘নাম্বার ওয়ান’ সিনেমা হতে পারে শাকিব খানেরই!

অন্যদিকে, ‘শান’ সিনেমাটি ঢাকার সিনেপ্লেক্স কেন্দ্রিক দর্শকদের টানতে সক্ষম হচ্ছে। সবমিলিয়ে করোনা পরবর্তী এই ঈদ ছিল সিনেমাময়।

Tags: গলুইতাসকিননাদের চৌধুরীপূজা চেরীবিদ্রোহীমুরাদ পারভেজলিড বিনোদনশাকিব খানশানসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

জয়পুরহাটে বাস-পিকআপ মুখোমুখি সংষর্ষে একজন নিহত

Next Post

‘পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক’

Next Post
পেঁয়াজ সংগ্রহের জন্য কৃষকের হাতে পেঁয়াজের বস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক’

বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি, ফুটবল মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন ছাড়ছেন লেভান্ডোভস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT