চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক’

পরাগ আজিম by পরাগ আজিম
4:09 অপরাহ্ন 13, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পেঁয়াজ সংগ্রহের জন্য কৃষকের হাতে পেঁয়াজের বস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার কারণে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও এর ইতিবাচক দিক আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গবেষণা সংস্থা সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন: মজুদদারি না হলে কৃষক অনেকটা লাভবান হবেন।

এ কারণে মধ্যস্বত্বভোগীদের নজরদারিতে রেখে কৃষকদের জন্য বাজারজাতকরণ সহায়ক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কারওয়ানবাজারের একজন খুচরা দোকানি জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর গত দুয়েকদিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। যদিও এখন বাজারে দেশি পেঁয়াজের সমারোহ। এলাকাভেদে খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখন ৪০ থেকে ৫০ টাকা।

কারওয়ানবাজারের একজন আড়তদার জানান, পাইকারি আড়তে পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪০ টাকা। অনেক কৃষক সরাসরি বিক্রি করছেন আড়তে এসে।

অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন, দেশি পেয়াজের এই মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক। দেশি পেয়াজ সংরক্ষণে কোল্ড স্টোরেজ সুবিধা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

 

Tags: পেঁয়াজ
Previous Post

শাকিবের দখলে শতাধিক প্রেক্ষাগৃহ, ৪০টিতে সিয়াম

Next Post

বায়ার্ন ছাড়ছেন লেভান্ডোভস্কি

Next Post
বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি, ফুটবল মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন ছাড়ছেন লেভান্ডোভস্কি

দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে, একটি পুরুষ ও একজন নারী, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন সোহেল খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT