চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেঁড়া জুতার দাম দেড় লাখ টাকা, ছেঁড়া নয় ‘ফ্যাশন’ দাবি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 12, মে 2022
in আন্তর্জাতিক
A A
পুরোনো, ক্ষতিগ্রস্ত জুতা, ফ্যাশনের জন্য ব্যবহৃত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত নাম ব্যালেনসিয়াগা। মাঝেমধ্যেই ব্যালেনসিয়াগার ব্যাগ কিংবা জুতা পরতে দেখা যায় হলিউড ও বলিউডের অনেক তারকাকে। এই সংস্থাই এ বার বাজারে আনল এমন এক ধরনের জুতো যা দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল জুতার মতো। শুধু দেখতে ছেঁড়া বলেই নয়, জুতা জোড়ার দাম দেখলেও চক্ষু চরকগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতার সর্বোচ্চ দাম নাকি দেড় লাখ টাকা!

সংস্থার পক্ষ থেকে জুতাটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েড স্নিকার্স’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতা। ব্যালেনসিয়াগার ‘প্যারিস স্নিকার’ নামক একটি বিশেষ সংগ্রহের অধীনে বাজারে আসছে এই জুতাগুলি। মাত্র ১০০ জোড়া এই ধরনের জুতা তৈরি করছে সংস্থাটি। দাম শুরু হচ্ছে ৩৮ হাজার টাকা থেকে। কিন্তু জুতা যত ছেঁড়া হবে ততই বাড়বে দাম। সর্বোচ্চ দাম ১ লাখ ৪৪ হাজার টাকা।

কিন্তু এমন ছেঁড়া জুতা বাজারে আনার কারণ কী? ব্যালেনসিয়াগা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারা একটি বিশেষ বার্তা প্রচার করতে চাইছেন জুতাটির মাধ্যমে। ‘স্নিকার্স জাতীয় জুতা সারা জীবন পরার জন্যই তৈরি’— এই বার্তাটিই তাঁরা পৌঁছে দিতে চান গ্রাহকদের কাছে। সাদা, কালো কিংবা লাল রঙের এই জুতা মূলত তৈরি হয়েছে ক্যানভাস কাপড়ে। শুকতলা তৈরি হয়েছে রবার দিয়ে। উপাদানের বৈচিত্র ও বিশেষ রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ময়লার আবয়ব।

Previous Post

‘মহাভারত’র অনুপ্রেরণায় হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’, দাবি কঙ্গনার

Next Post

নর্থ কোরিয়ায় প্রথমবারের মত করোনা শনাক্ত

Next Post
বৃষ্টির মধ্যে মানুষজন ছাতা নিয়ে শহর ঘুরে বেড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ায় প্রথমবারের মত করোনা শনাক্ত

পাখিকে ইনজেকশন দিচ্ছেন একজন ব্যক্তি, তাপদাহের কারণে পাখির স্বাস্থ্য ঝুঁকি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড তাপদাহে আকাশ থেকে পড়ছে পাখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT