চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড তাপদাহে আকাশ থেকে পড়ছে পাখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 12, মে 2022
in আন্তর্জাতিক, পরিবেশ
A A
পাখিকে ইনজেকশন দিচ্ছেন একজন ব্যক্তি, তাপদাহের কারণে পাখির স্বাস্থ্য ঝুঁকি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে হঠাৎ আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়তে শুরু করেছে। রাজ্যের সবচেয়ে বড় শহরের জলের সব উৎসগুলো শুকিয়ে যাওয়ায় জলশূন্যতায় ভোগা ক্লান্ত পাখিগুলো মাটিতে পড়ে যাচ্ছে বলে জানিয়েছেন পশু চিকিৎসক এবং উদ্ধারকর্মীরা।

আলজাজিরা জানিয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে এ বছর ভারতে তীব্র তাপদাহ নতুন রেকর্ড ছাড়িয়েছে। এই প্রচণ্ড তাপদাহের কারণে কেবল মানুষ নয়, হাজার হাজার পাখিরাও আক্রান্ত হচ্ছে। তাই গুজরাটে উদ্ধারকারীরা প্রতিদিন কয়েক ডজন ক্লান্ত এবং পানিশূন্য পাখি উদ্ধার করছে বলে জানিয়েছেন।

আহমেদাবাদের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্টের পরিচালিত একটি পশু হাসপাতালের চিকিত্সকরা বলেন, উদ্ধারকারীরা প্রতিদিন কয়েক ডজন উঁচুতে উড়া পাখি যেমন পায়রা, ঘুড়ি নিয়ে আসে এবং গত কয়েক সপ্তাহে হাজার হাজার পাখির চিকিত্সা করেছেন বলেও জানান তারা।

এই ট্রাস্টের একজন কর্মকর্তা মনোজ ভাবসার যিনি এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের মধ্যে এই বছরটি সবচেয়ে খারাপ যার কারণে উদ্ধার করা দরকার এমন পাখির সংখ্যা ১০শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

গতকাল বুধবার ট্রাস্ট পরিচালিত হাসপাতালের পশু চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট এবং সিরিঞ্জ ব্যবহার করে তাদের মুখে পানি খাওয়াতে দেখা যায়।

গুজরাটের স্বাস্থ্য কর্মকর্তারা তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক এবং অন্যান্য তাপ-সম্পর্কিত রোগের জন্য বিশেষ ওয়ার্ড স্থাপনের জন্য হাসপাতালগুলোতে নির্দেশনা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তীব্র তাপদাহ হলো জলবায়ু পরিবর্তনেরই ফলাফল।

প্রচণ্ড গরমের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন যে এক যুগান্তকারী পরিবর্তনকারী তাতে কোনো সন্দেহ নেই বলে জানান ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রেডেরিক অটো।

Tags: গুজরাটজলবায়ু পরিবর্তনতাপদাহভারত
Previous Post

নর্থ কোরিয়ায় প্রথমবারের মত করোনা শনাক্ত

Next Post

‘আমার লেখাপড়ার জার্নিটা একদম সোজা ছিল না’

Next Post
দুটি নারী গ্র্যাজুয়েট ক্যাপ ও গাউন পরে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার লেখাপড়ার জার্নিটা একদম সোজা ছিল না’

Habiba Rahman Khan MP delivering speech during online meeting. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে স্কুল বাস চালু করবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT