চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সুখবরে স্বস্তি ফিরুক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:43 অপরাহ্ন 10, মে 2022
in সম্পাদকীয়
A A

একই দিনে বাংলাদেশের জন্য দুটি সুখবর এলো। যার একটি মানুষের মাথাপিছু আয় বাড়ার খবর। আরেকটি গত মাসে (এপ্রিল) রপ্তানি আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধির। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের সাময়িক এক হিসাবে জানিয়েছে, চলতি (২০২১-২২) অর্থ বছরের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ২৩৪ ডলার বেশি।

আরেকটি হিসাব দিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ব্যাপকভাবে পোশাক রপ্তানি হওয়ায় এপ্রিল মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৫১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার হয়েছে। আগের অর্থ বছরে (২০২০-২১) এই মাসে যার পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

আমরা জানি, করোনা মহামারীর মধ্যেও গত অর্থবছর মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরেকটি তথ্য জানান। সেটা হলো চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৫ শতাংশ। আগের বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

কিন্তু এসব অগ্রগতিতে সাধারণ মানুষের কতটা লাভ? কত ক্ষতি? স্বাভাবিকভাবে বলা যায়, সূক্ষ্ম হিসাব-নিকাশের এসব পরিসংখ্যান দিয়ে দেশের অর্থনীতির গতি-প্রকৃতির একটা চিত্র পাওয়া যায়। ধারণা করা যায়, আগামীতে অর্থনীতি ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু তাতে আমজনতার কি যায়, আসে? এই যে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার, এটা কি সবার জন্য প্রযোজ্য? বাস্তবে কিন্তু তা নয়। বহু মানুষের আয় নেই ১ পয়সাও। আবার অনেকের আয় ২ হাজার ৮২৫ ডলারেরও বহুগুণ বেশি।

মূলত একটি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক আয় যোগ করে মোট জাতীয় আয়ের হিসাব পাওয়া যায়। সেটাকে আবার মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় বের করা হয়। অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ সূচক হলেও সাধারণ মানুষের পকেটে খুব একটা প্রভাব রাখে না। তবে সার্বিকভাবে জাতীয় আয় বাড়লে তা শেষ পর্যন্ত জনগণের কল্যাণেই কাজে লাগে। সে জন্য সুশাসনের পাশাপাশি সঠিক পরিকল্পনাও জরুরি।

করোনা মহামারীর পাশাপাশি বৈশ্বিক অস্থিরতা এবং কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের নিত্যপণ্যের বাজার অনেকদিন ধরেই অস্থির। ভোজ্যতেলসহ আরও কিছু পণ্য এখন বহু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তারা যে কষ্টে আছেন, সেটা অস্বীকার করার উপায় নেই।

আমরা মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়ন মানেই সার্বিকভাবে দেশের মানুষেরই উন্নয়ন। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে অনেক সময় তার সুফল সবার কাছে পৌঁছে না। এসব বিষয় বিবেচনায় এনে সরকারকে সাধারণ মানুষের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করতে হবে। তাবেই আসবে প্রকৃত উন্নয়ন।

Tags: একনেকএম এ মান্নানজিডিপিদেশজ উৎপাদনপরিকল্পনামন্ত্রীপরিসংখ্যানপ্রবৃদ্ধিমাথাপিছু আয়রপ্তানি আয়
Previous Post

মাদ্রিদে সেই ২৪ ঘণ্টায় যা যা করেছেন এমবাপে

Next Post

রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন আবুল কালাম আজাদ

Next Post
আবুল কালাম আজাদ রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন আবুল কালাম আজাদ

গলুই সিনেমার টিজার ছবি, প্রেমের দৃশ্য, বাংলা সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা নেই: জানালেন নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT