চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন আবুল কালাম আজাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 10, মে 2022
in বাংলাদেশ
A A
আবুল কালাম আজাদ রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত মো. আবুল কালাম আজাদ ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার ১০ মে আবুল কালাম আজাদ এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এই সম্মানজনক পুরস্কারটি জাপানের ইম্পেরিয়াল প্যালেসে জাপানের মহিমান্বিত সম্রাট এর সম্মানে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পদক যা বিশ্বের মেধাবী ও প্রতিভাধর ব্যক্তিদের তাদের সেবাধর্মী কাজের স্বীকৃতি হিসাবে মহিমান্বিত সম্রাট প্রদান করে থাকেন। জাপান-বাংলাদেশ বন্ধুত্বে জনাব আজাদ অপরিসীম অবদান রেখেছেন – যার স্বীকৃতিস্বরূপ জাপান সরকার তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় । আজাদ ২০১০ সালে বিদ্যুৎ সচিব থাকাকালীন জাইকা এর বিশেষ সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সেক্টরে মাস্টার প্ল্যান প্রণয়ন করেন।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জাপান-বাংলাদেশ পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি)-এ জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে সহ-সভাপতিত্ব করেন । এই সময়ে টোকিও ও ঢাকায় অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পিপিইডির সরকারি ও বেসরকারি কর্মকর্তারা যোগ দেন। তার নেতৃত্বের কারণে, পিপিইডি সরকারী ও বেসরকারী বিনিয়োগ বাড়ায় এবং জাপান বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

মহেশখালী মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই)এর উন্নয়ন ও বাস্তবায়নে জনাব আজাদের ভূমিকা ছিল অপরিসীম। ২০১৮ সালে এমআইডিআই গঠিত হওয়ার পর, এমআইডিআই-এর চেয়ারম্যান হিসেবে তাঁর ভূমিকা ছিল বিদ্যুৎ, জ্বালানী, গভীর-সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক অঞ্চলে জাপানের বিনিয়োগের আরও বাড়ানো। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার জাপানিজ ইকোনমিক জোন বাস্তবায়নের নেতৃত্ব দেন। আজাদ জুলাই ২০১৬ এর হলি আর্টিজান হামলার পর জাপানের সাথে বিশ্বাস পুনর্স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আজাদ বাংলাদেশের বিদ্যুৎ সচিব এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং পরে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজাদকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। বর্তমানে, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটিস-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: আবুল কালাম আজাদ
Previous Post

দুই সুখবরে স্বস্তি ফিরুক

Next Post

জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা নেই: জানালেন নির্মাতা

Next Post
গলুই সিনেমার টিজার ছবি, প্রেমের দৃশ্য, বাংলা সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা নেই: জানালেন নির্মাতা

ক্রিকেট কোচ মাঠে উদ্বিগ্নভাবে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থর্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT