চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদে সেই ২৪ ঘণ্টায় যা যা করেছেন এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 10, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
মাদ্রিদে এমবাপে ২৪ ঘণ্টায় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কাইলিয়ান এমবাপে— এমন গুঞ্জন লস ব্লাঙ্কোস সমর্থকদের কাছে যেন সত্যি হওয়ার জোগাড়! আশার পালে হাওয়া দিতে মাদ্রিদের ক্লাবটির খুব কাছেই ভ্রমণ করেছেন ফ্রেঞ্চম্যান। অবশ্য স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, শুধুমাত্র সময় কাটাতেই সেখানে গিয়েছিলেন ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

পিএসজি সতীর্থ আশরাফ হাকিমিকে সঙ্গী করে স্পেনের রাজধানীতে হঠাৎ ভ্রমণে আসেন এমবাপে। মাদ্রিদে ২৪ ঘণ্টা অবস্থান করেছেন। রেস্তোরাঁয় সেরেছেন মধ্যাহ্নভোজ, উপভোগ করেছেন থ্রিডি এলইডি স্ক্রিনের শো এবং হোটেলে কাটিয়েছেন রাত। পুরোদিনে ফ্রেঞ্চম্যান করেছেন অনেককিছুই।

নিজেকে সতেজ করা সফরে হাকিমিকে সঙ্গে নিয়ে শুরুতে মাদ্রিদের রেস্তোরাঁয় যান এমবাপে। স্পেনের রাজধানীর বিখ্যাত দানি গার্সিয়ার লেনা রেস্তোরাঁয় ভোজন সারেন। রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু থেকে যে রেস্তোরাঁর দূরত্ব এক কিলোমিটারেরও কম।

লেনা রেস্তোরাঁয় বুকিং আগেই সেরে রেখেছিলেন এমবাপে। ওইদিন বিকেল ৩টা ২৫ মিনিটের আগে সেখানে কেউ প্রবেশ করেননি। পরে হাকিমি, তার ভাই এবং এমবাপেসহ আরও দুজন লোকের সঙ্গে রেস্তোরাঁয় আসেন ফরাসি তারকা। এসময় ফ্রেঞ্চম্যানের গায়ে ডেনিম জ্যাকেট, মাথায় কালো টুপি এবং চোখে রোদচশমা ছিল। ভোজ শেষে তারা নেভি ব্লু অডি এস-৩তে চেপে দ্রুত স্থান ত্যাগ করেন।

এরপর স্পেনের সবচেয়ে ধনী এলাকা পোজুয়েলো ডি অ্যালারকনের কাছে হাকিমির ভিলায় বিকালের সময় কাটান এমবাপে। সন্ধ্যার খানিকক্ষণ পর পৌনে সাতটার দিকে ভিলা ছেড়ে ইউরোস্টারস হোটেলের দিকে যান তারা। সেখানে রাতও কাটান।

মাদ্রিদে তার উপস্থিতি জানতে পারলে যে হইহুল্লোড় পড়ে যাবে, সে সম্পর্কে সচেতন ছিলেন এমবাপে। একারণে যতটা সম্ভব সংবাদমাধ্যম এড়িয়ে চলেছেন। হোটেল ছাড়ার পর সন্ধ্যায় মাদ্রিদের আরেকটি সুপরিচিত রেস্তোরাঁয় বেশ খানিকটা সময় কাটান এমবাপে।

সবশেষে ক্যালে আটোচাতে কুইন্টো এলিমেন্টো রেস্তোরাঁয় ইন্টারেক্টিভ এলইডি স্ক্রিন উপভোগ করেন ফ্রেঞ্চম্যান। সেখান থেকে ফিরে আসেন নিজ হোটেলে। মঙ্গলবার ব্যস্ত সফর শেষে প্যারিসে ফেরার কথা রয়েছে তার।

চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ২৩ বর্ষী ফ্রেঞ্চ ফুটবলার। মাদ্রিদে হঠাৎ এমবাপের সফরে খানিকটা আশার আলো দেখছে লস ব্লাঙ্কোসরা। লা লিগা চ্যাম্পিয়নরা আশা করছে, পিএসজি তারকার সঙ্গে চুক্তিটা হতে পারে।

কিন্তু মার্কা জানিয়েছে, সম্ভাব্য ভবিষ্যৎ এবং শৈশব থেকে পছন্দ করা ক্লাবের খুব কাছে থাকলেও সেখানে ঢু পর্যন্ত মারেননি এমবাপে। মানে দলবদল নিয়ে কোনো কথাই বলেননি এই সফরে।

এমবাপের মাদ্রিদ সফরে রিয়ালে যাওয়ার গুঞ্জনের পালে জোর হাওয়া বইলেও এখনও দলবদল নিয়ে খোলাখুলি কথা বলেননি ফ্রেঞ্চ বিশ্বকাপজয়ী। এদিকে তিনি যখন মাদ্রিদে, পিএসজি সভাপতি নাসের-আল খেলাইফিও সেখানে অবস্থান করছিলেন। ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) মিটিংয়ে থাকা ক্লাব সভাপতির সঙ্গেও দেখা করেননি এমবাপে।

Tags: এমবাপেনাসেরপিএসজিমার্কারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহাকিমি
Previous Post

জয়পুরহাটে ভাবির হাতে শিশু দেবর খুন

Next Post

দুই সুখবরে স্বস্তি ফিরুক

Next Post

দুই সুখবরে স্বস্তি ফিরুক

আবুল কালাম আজাদ রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন আবুল কালাম আজাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT