চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাউচারের সাথে ব্যক্তিগত শত্রুতা নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 09, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা উল্লাসে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাউচারের সাথে ব্যক্তিগত শত্রুতা নেই, তাকে দোষী প্রমাণ করারও পরিকল্পনা নেই আমার। অথচ ব্যাপারটি এভাবেই তুলে ধরা হচ্ছে।’ সাউথ আফ্রিকা ক্রিকেটে বর্ণবাদ ইস্যুতে চলা আলোচনা-সমালোচনার মাঝে এমন কথা বলেছেন দেশটির সাবেক স্পিনার পল অ্যাডামস।

বর্ণবাদ ইস্যুতে কয়েকমাস ধরেই উত্তাল সাউথ আফ্রিকার ক্রিকেট। ’৯০ দশকের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে প্রোটিয়া জাতীয় দলের বেশকিছু সাবেক খেলোয়াড়ের বিরুদ্ধে পক্ষপাত ও জাতিগত বৈষম্যের অভিযোগ ওঠে গত জুলাইয়ে। কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন, জাতীয় দলে থাকাকালীন তারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। যাতে জড়িত দলটির বর্তমান হেড কোচ মার্ক বাউচারও।

অভিযোগ আমলে নিয়ে ডিসেম্বরে শুরু হয় তদন্ত প্রক্রিয়া। প্রোটিয়াদের সাবেক বাঁহাতি স্পিনার অ্যাডামস তদন্ত কমিশনকে বলেছেন, বাউচার দলীয় একটি গানে তার সম্পর্কে বর্ণবাদী শব্দের ব্যবহার করেছেন।

পরে সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের প্রতিবেদনে বাউচারকে অভিযুক্ত করে সিএসএ। ঘটনার পরপরই শুরু হয় কাঁদা ছোড়াছুড়ি। সেই বিতর্কের ইতি টানার চেষ্টাই করলেন অ্যাডামস। ব্যক্তিগত শত্রুতা নয়, বরং তদন্তের স্বার্থে সত্যটা তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন।

‘জাতীয় দলে থাকাকালে আমাদের একটি আলাদা সংস্কৃতি ছিল। আমাকে একটি অবমাননাকর ডাকনাম দেয়া হয়েছিল। ড্রেসিংরুমে মিটিংয়ের সময় সতীর্থরা সেই নাম ধরে গান গাইতো। আমার ওপর এর খুব বাজে প্রভাব পড়েছিল। আমার স্ত্রীর সাথে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। গানটি খুবই অবমাননাকর।’

‘গানটি কে শুরু করেছিলেন সে ব্যাপারে বিশেষ কারো নাম বলিনি আমি। প্যানেল জিজ্ঞাসা করেছিল, এ সম্পর্কে মার্ক বাউচারকে ব্যক্তিগতভাবে কখনো কিছু বলেছি কিনা। উত্তর বলেছি, একটি বড় দল গানটি গেয়েছিল এবং বাউচার তাদের অংশ ছিলেন। কখনোই দলীয় পরিবেশে বিষয়টি নিয়ে কথা বলিনি। কোনো পর্যায়ে মার্ককে দল থেকে বের করার চেষ্টা করিনি।’

‘তখন তরুণ এবং সাদাসিধে ছিলাম, চেষ্টা করতাম সবার সাথে মানিয়ে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে। একজন তরুণ খেলোয়াড় হিসেবে আমার সাথে যা ঘটেছিল, তা-ই বলেছি। আমিসহ আরও তিন ডজন সিনিয়র খেলোয়াড়-কোচের দ্বারা প্রকাশিত এই অনুভূতি সিএসএকে সাহায্য করবে ক্রিকেটকে সকলের জন্য সুস্থ ও সুন্দর খেলা হিসেবে গড়ে তুলতে। আমাদের সময় যে পরিবেশটা ছিল, সেটার পুনরাবৃত্তি হোক তা চাই না। এধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিতে পারলে ধরে নেব আমার অভিজ্ঞতা বলার উদ্দেশ্য অর্জিত হয়েছে।’

Tags: অ্যাডামসবর্ণবাদবাউচারলিড স্পোর্টসসিএসএ
Previous Post

তিন দিনে ‘ডক্টর স্ট্রেঞ্জ’র আয় ৪৫০ মিলিয়ন ডলার

Next Post

দিদারের তিন পর্বের সিরিজে প্রতিশোধের গল্প

Next Post
একজন পুরুষ বন্দুকের মুখে এক নারীর মুখের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিদারের তিন পর্বের সিরিজে প্রতিশোধের গল্প

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক থেকে ‘১০০ গজ’ দূরে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT