চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক থেকে ‘১০০ গজ’ দূরে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 09, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভীতি তেমন নেই। বিদেশ সফরে সুরক্ষা বলয়ের কড়াকড়ির দিনও শেষ। ক্রিকেটাররা এখন পুরোপুরি স্বাধীন! তারপরও শ্রীলঙ্কার অবাক করা সতর্কতা। বাংলাদেশের সংবাদমাধ্যম কর্মীদের কাছে ঘেঁষতে দেয়া তো দূরের বিষয়, অনুশীলনের ভিডিও ধারণও করতে হচ্ছে অন্তত ১০০ গজ দূরে থেকে!

সফরকারী দলের কঠোরতার কারণে চ্যালেঞ্জে পড়েছেন ক্রীড়া সাংবাদিকরা। সোমবার মিরপুরের একাডেমি মাঠে লঙ্কান দল নামতেই সংবাদমাধ্যম কর্মীদের জানিয়ে দেয়া হয় কাছের মিডিয়া সেন্টার থেকে দেখা যাবে না অনুশীলন। যে কারণে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির চূড়ায় উঠতে হয় সকলকে। সেখান থেকেই ছবি, ভিডিও ধারণ করতে হয়েছে।

একাডেমি মাঠে বিদেশি দলগুলো অনুশীলন করলে তা মিডিয়া সেন্টার থেকেই কাভার করা যেত। মাঠ আর মিডিয়া সেন্টারের মাঝে গ্রিলের বেষ্টনী থাকায় খেলোয়াড়দের সমস্যা হওয়ার কথা নয়। করোনা প্রকোপের আগে মাঠে দাঁড়িয়ে অনুশীলন কাভার করতে পারতেন সকলে।

শ্রীলঙ্কা দলের এবারের কড়াকড়িতে অবাক সাংবাদিকরা। স্বাভাবিক সময়ে ফিরে যাওয়ার সময়ে কেনো এত নজরদারি, সেটির উত্তরও মিলছে না। কিছুদিন আগে মুশফিকুর রহিমের অনুশীলন কাভার করার অনুমতি পাননি সাংবাদিকরা। হুট করে কেনো এত কঠোরতা, জানাচ্ছেন না দায়িত্বশীলদের কেউই।

রোববার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে কাউন্টি লিগ খেলে সোমবার আসছেন লন্ডন থেকে। বাংলাদেশ দল প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দলীয় অনুশীলন করে ফেলেছে সোমবারই।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
Previous Post

দিদারের তিন পর্বের সিরিজে প্রতিশোধের গল্প

Next Post

ফেসবুকে ভাইরাল ‘অস্ত্র হাতে’ সেই ছাত্রলীগ নেতা আটক

Next Post
অস্ত্র হাতে ছাত্রলীগ নেতা আটক, নিরাপত্তা বাহিনী সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ভাইরাল 'অস্ত্র হাতে' সেই ছাত্রলীগ নেতা আটক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ান ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিষিদ্ধ দ্রব্য’ নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন রিজওয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT