চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার সংবাদকর্মীরা

লুৎফর রহমান সোহাগ by লুৎফর রহমান সোহাগ
9:20 পূর্বাহ্ন 05, মে 2022
in আন্তর্জাতিক
A A
প্রেস ফটোগ্রাফার আগুনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে সাংবাদিকরা হত্যা, নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছে জাতিসংঘের অধিকার বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ দল।

ইউক্রেনে গণমাধ্যম কর্মীদের উপর এই আক্রমণের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তারা বলছেন, রাশিয়ার হামলার পর দেশটিতে সাংবাদিকদের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

রাশিয়ার সামরিক হামলার মধ্যে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে ইউক্রেনের গণমাধ্যম কর্মীদের। দেশটির ইনস্টিটিউট অফ ম্যাস ইনফরমেশনের দাবি করেছে সাংবাদিকদের হত্যার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠান ধ্বংস ও বন্ধ করে দেয়া হচ্ছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ইউক্রেনে ৭ জন সাংবাদিক মারা গেছেন। তবে এই সংখ্যা আরও বেশি হওয়ার তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

যুদ্ধের প্রভাবে রাশিয়াতেও সাংবাদিকদের চাপের মুখে পড়তে হচ্ছে। গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে মস্কো।

পশ্চিমা বেশকিছু গণমাধ্যমের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে রাশিয়া। একইভাবে রাশিয়ার গণমাধ্যমকেও পড়তে হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে। স্বাধীন তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ছড়িয়ে পড়ছে নানা ভুয়া খবর। জাতিসংঘের বিশেষজ্ঞরা দুই পক্ষেরই গণমাধ্যম নিয়ন্ত্রণের এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের গণমাধ্যমের স্বাধীনতা সূচকেও রাশিয়া ও ইউক্রেনের অবস্থান আরও তলানিতে নেমে এসেছে।

Tags: গণমাধ্যমরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে রিয়াল

Next Post

জয়পুরহাটে মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

Next Post
আটক চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলসহ জেল হাজত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সি প্রদর্শনীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT