চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 05, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, মাঠে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের ৮৯ মিনিট। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন রিয়াল মাদ্রিদ। সেই অবস্থা থেকে অবিশ্বাস্যভাবে ইউরোপীয় ফুটবল ইতিহাসের সর্বকালের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোস।

সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল নিজেদের মাঠ বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে হওয়া ম্যাচে রিয়াল নিতে পেরেছিল ১৪টি শট। যার ভেতর ৫টি লক্ষ্য বরাবর ছিল। সিটি নিয়েছিল ১৫টি শট, এর ভেতর লক্ষ্যে ছিল ১০টি।

গোলশুন্য প্রথমার্ধের পর ৭৩ মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে বল নিয়ে ডান প্রান্ত থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যানসিটিকে লিড এনে দেন রিয়াদ মাহরেজ। দুই লেগ মিলিয়ে তখন ৫-৩ ব্যবধানে এগিয়ে পেপ গার্দিওলার দল। ৮৯ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখায় সিটির ফাইনালে যাওয়াকেই মনে হচ্ছিল অবধারিত ব্যাপার।

তবে ৯০ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর জোড়া গোল পাল্টে দেয় সব সমীকরণ। করিম বেনজেমার পাসে বল নিয়েই ডান পায়ের উঁচু শটে বল জালে জড়িয়ে দেন রদ্রিগো। ঠিক পরের মিনিটে দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে রদ্রিগো রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন। দুই লেগ মিলিয়ে তখন ব্যবধান ৫-৫ হয়ে গেলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

ম্যানসিটি অতিরিক্ত সময়ের শুরুতেই করে বসে ভুল। ডি বক্সের ভেতর বেনজেমাকে ফাউল করে বসেন রুবেন দিয়াজ। রেফারি বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি। ডান পায়ের শটে স্পট কিক থেকে নিখুঁতভাবে গোল করেন বেনজেমা।

বাকি সময়ে অতিথি দল আর গোলের দেখা না পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকেট কাটে রিয়াল মাদ্রিদ। আগামী ২৯ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল।

Tags: চ্যাম্পিয়ন্স লিগবার্নাব্যুবেনজেমাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

Next Post

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার সংবাদকর্মীরা

Next Post
প্রেস ফটোগ্রাফার আগুনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার সংবাদকর্মীরা

আটক চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলসহ জেল হাজত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT