চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি সীমান্তের শূন্যরেখায় উপচে পড়া ভিড়

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:49 অপরাহ্ন 04, মে 2022
in জনপদ, জয়পুরহাট
A A
হিলি সীমান্তে উপচে পড়া ভিড়, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছ হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা ও ব্রিটিশ আমলে নির্মিত রেলস্টেশন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেন পরিণত হয়েছে মিলন মেলায়।

পরিবার পরিজনদের নিয়ে অনেকেই এসেছেন সীমান্ত এলাকা পরিদর্শনে। আবার কেউবা আসছেন ভারতে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে।

সীমান্ত দেখতে আসা সিরাজগঞ্জের টিমা ও রতন দম্পতি জানান, অনেক দিনের ইচ্ছে ছিলো দেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দেখার। আজ তা পূরণ হলো। খুব ভালো লাগলো।

ভারতে থাকা আত্মীয়ের সাথে দেখা করতে আসা নিরেন মোহন্ত জানান, দীর্ঘদিন পরে ভারতে থাকা আত্মীয়- স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে ও কথা বলতে পেরে দারুণ খুশি লাগছে।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জামান, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। সেই সঙ্গে এখানে রয়েছে দেশের সবচেয়ে নিকটতম সীমান্তবর্তী এলাকা। এছাড়া আছে ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেলস্টেশন। এসবের সৌন্দর্য উপভোগ করতে এবং নিকটতম সীমান্তবর্তী এলাকা দেখতে দর্শনার্থীদের ভিড় বরাবরই থাকে। কিন্তু করোনার কারণে নানা বিধিনিষেধের ফলে গত দুই বছর দর্শনার্থীরা তেমন আসতে পারেননি। তবে এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় ঈদের নামাজের পরপরই সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

গণমাধ্যমকর্মী হালিম আল রাজী জানান, দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন নিয়ে হিলি সীমান্তে এসেছেন অনেকেই। তারা সবাই হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা এবং হিলি রেল স্টেশন এলাকা ঘুরে ঘুরে দেখছেন। আবার অনেকে  ছবি তুলছেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন জানান, ঈদের দিন থেকেই হিলি স্থলবন্দর ও রেলস্টেশন দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় রয়েছে। সেই সাথে ভারত ও বাংলাদেশ উভয় দেশের আত্মীয় স্বজনরা একে অপরের সাথে দেখা করে কুশল বিনিময় করছেন। এ অবস্থা আরও চার থেকে পাঁচদিন থাকবে। দর্শনার্থীদের জন্য মিনি পার্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।

Tags: দর্শনার্থী
Previous Post

নাপিত আনোয়ারের তাক লাগানো ভাস্কর্য

Next Post

রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

Next Post
রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষের পর হাসপাতালে রোগীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, মাঠে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT