চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেল ‘ঝিল্লি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 02, মে 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণরত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম পেল গৌতম ঘোষের পুত্র ঈশানের ছবি ‘ঝিল্লি’। এটিই এই নির্মাতার প্রথম ছবি।

রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পান ঈশান। পাশাপাশি পুরস্কারমূল্য হিসাবে পান ৫১ লক্ষ টাকা। পুরস্কার গ্রহণ করে নির্মাতা বলেন, ‘জানি না কী বলা উচিত। সিনেমাটি নির্মাণ করতে অনেক সময় নিয়েছি। এমনও হয়েছে যে ক্যামেরা নিয়ে বের হয়ে কিছুই করা হয়নি, অথচ খরচ হয়ে গেছে ৬০ হাজার রুপির বেশি। কোনো স্ক্রিপ্ট ছিল না। ধাপার আবর্জনা ফেলার জায়গা ঘুরে ঘুরে সিনেমা তৈরি করেছি।’

‘ঝিল্লি’র গল্প শহরের আবর্জনা ফেলার জায়গা ধাপার মাঠকে ঘিরে। প্রান্তিক কিছু মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন ঈশান। বকুল, গুড্ডু, চম্পা, শম্ভু নামের চরিত্রগুলোর জীবন ও জীবিকা দেখানো হয়েছে। একদিন সেখানে গড়ে ওঠে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। হারিয়ে যায় তাদের বাঁচার রসদ। ছবিতে অভিনয় করেছেন নতুন শিল্পীরা।

পোল্যান্ডের নির্মাতা ওলা জানকোসা পেয়েছেন সেরা নির্মাতার পুরস্কার। ‘অ্যানাটোমিয়া’ সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেছেন তিনি।

তিউনিসিয়ার সিনেমা ‘স্ট্রিমস’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। সেরা নেটপ্যাক সেরা এশিয়ান ছবির পুরস্কার পেয়েছে ‘মানিকবাবুর মেঘ।’

বিশেষ জুরি পুরস্কারের ভারতীয় ভাষার ছবির ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেয়েছে অনুরাগ পাতির ‘প্রাপ্তি’। সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে গোল্ডেন রয়েল বেঙ্গল পুরস্কার জিতেছে সৃষ্টিপাল সিং-এর হিন্দি ছবি ‘গেরু পত্র।’

২৫ এপ্রিল শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ৪১টি দেশের ১৬১টি ছবি। ১০টি ভেন্যুতে দেখানো হয়েছে ছবিগুলো।

Tags: ঈশানগৌতম ঘোষলিড বিনোদন
Previous Post

মেমফিস বন্দনায় জাভি

Next Post

বায়তুল মুকাররমে শেষ জামাত পৌনে ১১টায়

Next Post
বায়তুল মুকাররমের প্রধান ফটকের ছবি, ইসলামিক স্থাপনা ও স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মুকাররমে শেষ জামাত পৌনে ১১টায়

বৃষ্টির কারণে যাত্রীরা বাসে উঠার জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বস্তির যাত্রায় বৃষ্টি বিড়ম্বনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT