চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেমফিস বন্দনায় জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 02, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের কান ঢুকানোর ভঙ্গিতে অদ্ভুত অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় মায়োর্কার বিপক্ষে গোল পেতে বার্সেলোনা যখন মরিয়া তখন উদযাপনের সুযোগ এনে দেন মেমফিস ডিপাই। ক্যাম্প ন্যুতে ডাচ স্ট্রাইকারের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি হার্নান্দেজ। হাল না ছাড়া মানসিকতার এমন খেলোয়াড়ের বন্দনায় মেতেছেন বার্সা কোচ।

লিগ টেবিলের দুই নম্বরে স্থান আরও একটু শক্ত করা জয়ের পর বার্সা কোচ ডিপাইয়ের একাদশে থাকা এবং খেলার ধরন নিয়ে কথা বলেছেন। তবে বার্সা স্ট্রাইকারের ভবিষৎ নিয়ে আসা প্রশ্ন এড়িয়ে গেছেন জাভি।

বার্সা কোচ বলেছেন, ‘ডিপাইয়ের ভবিষৎ নিয়ে নয়, বর্তমান এবং আসন্ন ম্যাচগুলোর কথা বলছি। গত সপ্তাহে দারুণ অনুশীলন করেছেন মেমফিস, সেকারণে মায়োর্কার বিপক্ষে খেলেছেন। অন্যকেউ হলে হাল ছেড়ে দিতেন এবং পারতেন না। আমাদের ডিপাইয়ের মতো মনোভাবের খেলোয়াড় দরকার।’

ক্যাম্প ন্যুতে এদিন শুরুর একাদশে এসেছিলেন মেমফিস। সার্জিও বুসকেটস কাতালানদের লিড বাড়ানোর আগে স্বাগতিকদের হয়ে উদ্বোধনী গোলটি করেছিলেন। চলতি মৌসুমে লা লিগায় ২৩ ম্যাচে এটি তার দশ নম্বর গোল। সবধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে ১১ বার জালের দেখা পেয়েছেন ডাচ এই স্ট্রাইকার।

২০২১ সালে অলিম্পিক লিওন থেকে ফ্রি ট্রান্সফারে কাতালানদের ডেরায় আসেন ডিপাই। ২০২৩ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে ডিপাইকে বার্সা ছাড়তে হতে পারে বলেও খবর। পুনর্গঠনের মাঝ দিয়ে যাওয়া বার্সায় ২০২৩ সালের পরে তার থাকা না থাকা নিয়েও দ্রুত বড় সিদ্ধান্ত নিবে জাভির ক্লাব।

Tags: জাভিডাচবার্সেলোনামায়োর্কালা লিগালিড স্পোর্টস
Previous Post

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতি কয়েক কোটি টাকা

Next Post

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেল ‘ঝিল্লি’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণরত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেল 'ঝিল্লি’

বায়তুল মুকাররমের প্রধান ফটকের ছবি, ইসলামিক স্থাপনা ও স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মুকাররমে শেষ জামাত পৌনে ১১টায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT