চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ মাঠ আমাদের, আমি চাই মাঠটা থাকুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করা সৈয়দা রত্না বলেছেন, এ মাঠ আমাদের এ মাঠের সাথে এলাকাবাসীর নিবিড় সম্পর্ক রয়েছে,আমি চাই মাঠটা থাকুক।

মঙ্গলাবার ২৬ এপ্রিল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বা আমার পরিবার কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি না বরং এত মানুষের এ আন্দোলনের সাথে জড়িয়ে পড়া দেখে ভাল লাগছে অনেক।

তিনি বলেন, দীর্ঘ তিন মাস যাবৎ এ মাঠের জন্য লড়াই চালিয়ে গেছি এ মাঠ যদি বাঁচে তাহলে আর কোনো দুঃখ থাকবে না।

এ মাঠ থেকে ৯৬ এ স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে প্রথম পথ নাটক হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রতি বছর সাংস্কৃতিক জোটের উদ্যোগে একটি অনুষ্ঠান হয় এ মাঠে এবং এ মাঠেই তার পরিবারের সদস্যদেরসহ এলাকাবাসীর জানাজা এবং ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আর তাই নিজের আবেগ-ভালোবাসা এবং নাগরিক অধিকার থেকে তিনি এ মাঠে অন্যকিছু হতে দিতে চান না।

গত রোববার তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।

দিনভর আটকে রাখার পর রাত ১২টার পর মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় কলাবাগান থানা পুলিশ।

এর আগে সকালে তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের ঘটনার প্রতিবাদ করে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে আটক করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

Tags: তেঁতুলতলা মাঠ
Previous Post

 ৪৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ  

Next Post

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী দল: মির্জা ফখরুল

Next Post
আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী দল: মির্জা ফখরুল

বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় না করতে সেতুমন্ত্রীর আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT