চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় না করতে সেতুমন্ত্রীর আহবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য আমি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানাচ্ছি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

দেশের সড়ক-মহাসড়কসমূহ অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়কের কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সে জন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সকল স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মহানগরীর টার্মিনালসমূহে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।

সড়ক পরিবহন মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজট প্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোষাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতিও আহবান জানান ওবায়দুল কাদের।

Tags: অতিরিক্ত ভাড়াঈদে অতিরিক্ত ভাড়াওবায়দুল কাদের
Previous Post

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী দল: মির্জা ফখরুল

Next Post

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ সম্পর্কে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

Next Post
রুশ পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তৃতীয় বিশ্বযুদ্ধ' সম্পর্কে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আই অনলাইন ঈদ নাটক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আই: সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT