চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in রাজনীতি
A A
সুজিত রায় নন্দী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই বলে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা-মাটি, মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

বক্তব্যে হাবিবুর রহমান সিরাজ বলেন,’আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের রোল মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, হারুন-অর-রশিদ, নুরি বেলাল, আকাশ জয়ন্ত গুপসহ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags: আওয়ামী লীগসুজিত রায় নন্দী
Previous Post

বেনজেমার সোনায় মোড়ানো মৌসুম

Next Post

সব ধরনের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষামন্ত্রী ফুলের তোড়া গ্রহণ করছেন, উপস্থিত পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শিক্ষার মান ভালো, আরও ভালো করার সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT