চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার সোনায় মোড়ানো মৌসুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বেনজেমার গোল উদযাপন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুম স্বপ্নের মতো কাটাচ্ছেন করিম বেনজেমা। বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষে দুই পেনাল্টি মিসের বাজে স্মৃতি বাদ দিলে উড়ন্ত মৌসুম পার করেছেন ফরাসি ফরোয়ার্ড।

গত রাশিয়া বিশ্বকাপে দলে জায়গা না পাওয়া বেনজেমার সামনে তিন বছর বাদে ব্যালন ডি’অর জয়ের সুযোগও। সন্দেহাতীতভাবে ক্যারিয়ারের সবচেয়ে দুর্দান্ত সময় পার করছেন তারকা ফরোয়ার্ড।

রিয়ালের হয়ে চতুর্থবার লা লিগা জয়ের দ্বারপ্রান্তে আছেন ৩৪ বর্ষী ফরোয়ার্ড। সুযোগ আছে সাদা জার্সিতে পঞ্চমবার ইউরোপসেরার তকমা জেতারও।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই অনন্য এক রেকর্ডের মালিক হবেন বেনজেমা। লস ব্লাঙ্কোসদের হয়ে ম্যাচটি হতে চলেছে তার ৬০০তম অবদান।

রিয়ালের হয়ে এমৌসুমে ৪০ ম্যাচে ৩৯ গোল করেছেন বেনজেমা। যা এক মৌসুমে এখন পর্যন্ত তার সর্বোচ্চ গোলের রেকর্ড। মৌসুমের বাকি ম্যাচগুলোতে এক গোল করতে পারলেই ক্রিস্টিয়ানো রোনালদোর এক মৌসুমে চল্লিশোর্ধ্ব গোলের রেকর্ডে ভাগ বসাবেন।

চলতি মৌসুমে শুধু লা লিগা জিতলে লস ব্লাঙ্কোসদের হয়ে ২০টি শিরোপা জেতার রেকর্ড গড়বেন বেনজেমা। ২৩টি শিরোপা জিতে তালিকায় এগিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।

২০০৯ সালে ২৯ মিলিয়ন ইউরোয় ফরাসি ক্লাব লিওঁ ছেড়ে রিয়ালে যোগ দেন বেনজেমা। সাদা জার্সিতে ১৩ বছরের ক্যারিয়ারে এপর্যন্ত ৩১৮টি গোল করে ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রাউল গঞ্জালেসের সাথে ব্যবধান মাত্র ৫ গোলের।

চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার সুযোগও আছে বেনজেমার। ইউরোপসেরার লড়াইয়ে এপর্যন্ত ১২টি গোল করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

১৩ গোল করে বেনজেমার উপরে আছেন শুধু পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। ভিয়ারিয়ালের কাছে হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লেভার দল। এখনো সেমির দুটো, ফাইনালে উঠলে তিনটি ম্যাচ হাতে আছে বেনজেমার। লেভাকে টপকানোর সুযোগটা বেশ ভালোভাবেই আছে তার।

সম্প্রতি আরও একটি রেকর্ড গড়েছেন বেনজেমা। ফ্রান্সের ফুটবলার হিসেবে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে। তার মোট গোল ৪৩৫টি।

Tags: ওসাসুনাচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩

Next Post

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: সুজিত রায় নন্দী

Next Post
সুজিত রায় নন্দী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই বলে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: সুজিত রায় নন্দী

স্বাস্থ্যমন্ত্রী ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT