চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের প্রথম অভিনয় নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 18, এপ্রিল 2022
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরীর ছেলে প্রথম অভিনয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। হোক ছোট পর্দা, কিংবা বড় পর্দা- সবখানেই তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এবার তার দেখানো পথেই কি অভিনয়ে পা রাখলেন ছেলে শুদ্ধ?

শুদ্ধ’র বয়স সবে মাত্র ১২ বছর। বাংলা মাধ্যমে ক্লাস সিক্সে পড়ুয়া ছাত্র সে। সম্প্রতি প্রথমবারের মতো শুদ্ধ দাঁড়ালো ক্যামেরার সামনে! আর এ নিয়ে সোশাল মিডিয়ায় নিজের মন্তব্য জানালেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল।

অপরিকল্পিতভাবেই শুদ্ধ’র প্রথম অভিনয়! এমনটা জানিয়ে সোমবার দুপুরে চঞ্চল বলেন, শুদ্ধ’র জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহা মরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা’ও ছিল। আনপ্ল্যান্ড। ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়ালগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য-সৌম্য।

ছেলের অভিনয়ের প্রতি ইচ্ছা আছে জানিয়ে এসময় চঞ্চল আরও বলেন, শুদ্ধ’র যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে,ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।

ছেলের অভিনয় মুহূর্তের একটি ছবি শেয়ার করে চঞ্চল এসময় আরও বলেন, ‘যদি ওর (শুদ্ধ) যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে,তখন হয়তো এই ছবি গুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’

এসময় চঞ্চল জানান, যে নাটকের মাধ্যমে শুদ্ধ প্রথম অভিনয় করলো, তার নাম ‘সুশীল ফ্যামিলি’। রচনা বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে যা একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে, এরপর দেখা যাবে ইউটিউবে।

Tags: চঞ্চল চৌধুরীছেলেনাটকবাবাবৃন্দাবন দাসলিড বিনোদনসিনেমা
Previous Post

নতুন কৃষ্ণগহ্বর আবিষ্কার

Next Post

সুপার লিগের প্রথম ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি

Next Post
ক্রিকেটার সাব্বির রহমান সেঞ্চুরি করে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের প্রথম ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি

নগদ অফিসার্স ক্লাবে ঈদ আনন্দ মেলা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আনন্দ মেলায় 'নগদ' এখন অফিসার্স ক্লাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT