চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আনন্দ মেলায় ‘নগদ’ এখন অফিসার্স ক্লাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 18, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
নগদ অফিসার্স ক্লাবে ঈদ আনন্দ মেলা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রসরমান ডিজিটাল জীবনযাপনের সঙ্গে সঙ্গতি রেখে অফিসার্স ক্লাব ঢাকা’র উল্লেখযোগ্য সংখ্যক সদস্য গত চারদিন ধরে ক্লাবে চলা ঈদ আনন্দ মেলায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর অ্যাকাউন্ট খুলেছেন।

রোববার আনুষ্ঠানিকভাবে অফিসার্স ক্লাব ঢাকা’র মহিলা কমিটির সভানেত্রী সাবেক তথ্যসচিব বেগম কামরুন নাহার ও সাধারণ সম্পাদক সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসি খানের নেতৃত্বে কমিটির সকল সদস্য একযোগে নগদ-এর অ্যাকাউন্ট খোলেন।

এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম মহিলা কমিটির সদস্যদের অ্যাকাউন্ট খুলতে সহায়তা করেন। যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি দেখে অফিসার্স ক্লাবের সদস্যরা চমৎকৃত হন এবং নগদ-এর উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন।

তবে তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ-এর উদ্বোধন করার পর থেকেই অফিসার্স ক্লাব ঢাকা’র অনেক সদস্য নগদ-এর আধুনিক সব সেবা গ্রহণ করে আসছিলেন। মেলায় তারা নগদ পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করেছেন এবং নগদ-এর সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সরকারি ভাতা, উপবৃত্তিসহ নানান ধরনের অর্থ সহায়তা বিতরণ প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে কারণেও ক্লাবের সদস্যরা নগদ-কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

রোববার মেলার শেষ দিনে অফিসার্স ক্লাব মহিলা কমিটির সভানেত্রী বেগম কামরুন নাহার নগদ-এর সেবায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নগদ সরকারি সেবা হওয়ায় এর প্রতি আমাদের বাড়তি নজর আছে। ক্লাবের সদস্যরাও এটি স্বাদরে গ্রহণ করেছেন। আমি নিজেও এ কারণে নগদ-এর অ্যাকাউন্ট খুলেছি।

যাদের নিজস্ব দোকান নেই, এমন সব উদ্যোক্তাদের পাশে দাঁড়াতেই অফিসার্স ক্লাব মেলা আয়োজন করে থাকে বলে জানান কমিটির সাধারণ সম্পাদক ড. ফেরদৌসি খান। তিনি বলেন, আমরা খেয়াল করেছি নগদ-এর ডিজিটাল সেবার মাধ্যমে এসব উদ্যোক্তাদের লেনদেন ও কেনাবেচার প্রক্রিয়া সহজ করেছে। দেশে ডিজিটাল পদ্ধতির এই লেনদেন প্রচলনে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, একেবারে দূরপ্রান্তের মানুষটিকেও ডিজিটাল সেবায় তুলে আনতেই কাজ করছে নগদ। আর এক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং অফিসারদের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ সরকারি এই সেবাটির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ক্লাবের সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এই ঈদ আনন্দ মেলার পৃষ্ঠপোষক। মেলা আয়োজনে বিশেষ সহায়তা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

মূলত দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রতি বছর দুইবার এই মেলার আয়োজন করে অফিসার্স ক্লাব। দেশের ভিন্ন প্রান্ত থেকে আসা ৩০টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। স্টলগুলো মূলত তৈরি পোশাক, শাড়ি, চামড়াজাত পণ্য, গহনা এবং শোপিসসহ আরো নানা ধরনের পণ্যসম্ভার দিয়ে সাজানো ছিল।

নগদ-এর গ্রাহক সংখ্যা এরই মধ্যে ছয় কোটি ছাড়িয়ে গেছে এবং প্রতিদিন গড়ে ৭৫০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

Tags: ঈদ আনন্দনগদ
Previous Post

সুপার লিগের প্রথম ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি

Next Post

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ‘মধ্যমণি’ শাহরুখ-সালমান

Next Post
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার ও আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ‘মধ্যমণি’ শাহরুখ-সালমান

জনসমাগমের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT