চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমী কালবৈশাখী ঝড়ে প্রয়োজন সতর্কতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:13 অপরাহ্ন 14, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A
কালবৈশাখী ঝড়ের কারণে গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশাখের আগমন ধ্বনির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হাজির হয়েছে মৌসুমী কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে ঝড়ের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় প্রাণহানিসহ ফল-ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

কালবৈশাখী আসলে এক ধরনের সাময়িক বৃষ্টিপাত ও বজ্রঝড়। সাধারণত এপ্রিল থেকে মে মাসে অর্থাৎ বৈশাখ মাসে বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এই বজ্রঝড় দেখা দেয়। কাল শব্দের অর্থ ধ্বংস ও বৈশাখ মাসে এর উৎপত্তি বলে একে কালবৈশাখী নামে ডাকা হয়। সাধারণ ঝড়ের সঙ্গে কালবৈশাখীর মূল পার্থক্য হচ্ছে, কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়। বাংলাদেশে প্রায় প্রতিবছরই কালবৈশাখী সংঘটিত হয়।

কালবৈশাখী প্রভাবিত অঞ্চলের গরম অনেকটা কমে গিয়ে কিছুটা হলেও স্বস্তি দেয় ও অপেক্ষাকৃত আরামদায়ক আবহাওয়া সৃষ্টি করে। এছাড়া স্বল্প ও আগাম বৃষ্টিপাতের ফলে আম, লিচু ও পাটের ফলন ভালো হয়ে থাকে।

দেশের আবহাওয়া বিভাগ উন্নত প্রযুক্তির সাহায্যে আগে থেকেই এই ঝড়ের বিষয়ে সাধারণত সতর্ক করে থাকে অঞ্চলভেদে মানুষজনকে। তবে খুব অল্পসময়ের মধ্যে এই ঝড় প্রকোট হওয়াতে ক্ষয়ক্ষতিও হয় অনেক। এবিষয়ে প্রয়োজন আগাম প্রচার ও ব্যাপক জনসচেতনতা।

কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির আশেপাশে থাকা গাছপালা উপড়ে স্থাপনার উপরে পড়ে প্রাণহানি ও ফসলহানির ঘটনা ঘটে। কয়েকযুগ ধরে নার্সারি ভিত্তিক চারাগাছ লাগানোর ফলে গাছের ভিত্তিমূল থাকছে না বেড়ে ওঠা গাছগুলিতে। ওইসব গাছ বছরের পর বছর সময় নিয়ে বড় হয়ে উঠলেও তার স্থায়ীত্ব শক্তি কম হয়, কালবৈশাখী ঝড় ছাড়াও সাধারণ ঝড়ে উপড়ে পড়ে। বীজ থেকে সরাসরি গাছ লাগানোর বিষয়টি উৎসাহিত করা যেতে পারে। এবিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। এছাড়া বড় গাছের সরাসরি নিচে ঘর নির্মাণের বিষয়েও বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া জরুরি। ঝড়ের শঙ্কা দেখা দিলে পাকা বাড়ি বা নিরাপদ আশ্রয়ে চলে গেলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষের রয়েছে ঐতিহ্যগত অভিজ্ঞতা। বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ সামলে জীবন-জীবিকা এগিয়ে নিতে দেশের মানুষ বেশ দক্ষ। সেই তুলনায় কালবৈশাখী ঝড় মৌসুমী উপদ্রব মাত্র। সম্মিলিত সচেতনতা ও সাধারণ কিছু সতর্কতায় যা মোকাবিলা করা সম্ভব বলে আমরা মনে করি।

Tags: কালবৈশাখী ঝড়সম্পাদকীয়
Previous Post

‘মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ’

Next Post

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারপিট

Next Post
মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন, নার্স দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারপিট

ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে উয়েফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT