চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারপিট

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
7:26 অপরাহ্ন 14, এপ্রিল 2022
in জনপদ, জয়পুরহাট
A A
মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন, নার্স দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা ছামেদ আলীকে (৭২) প্রতিপক্ষরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় থানায় অভিযোগ করেছেন আহত মুক্তিযোদ্ধার পরিবার।

অভিযোগে জানা যায়, জেলার সদর উপজেলার রতনপুর মাঠে জমির আইল কাটার জন্য শ্রমিক নিয়োগ করেন মুক্তিযোদ্ধা ছামেদ আলী। এসময় প্রতিপক্ষ জাহান আলী এবং তার দুই ছেলে বাবু ও রুহুল আমিন জমির আইল কাটতে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষরা হাসুয়া ও রড দিয়ে পিটিয়ে জখম করে এবং ঘটনাস্থল ত্যাগ করার সময় একটি স্মাটফোনও নিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত জাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ও ছেলেদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

মৌসুমী কালবৈশাখী ঝড়ে প্রয়োজন সতর্কতা

Next Post

অ্যাটলেটিকোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে উয়েফা

Next Post
ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে উয়েফা

জন কেরি ও পররাষ্ট্রমন্ত্রী বৈঠকরত, দুজনেই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন কেরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT