চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা দল হিসেবে খেলতে পারিনি: মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 11, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হারটা প্রায় অবধারিতই ছিল। তাই বলে ৩৩২ রানের ব্যবধান! ম্যাচ শেষ চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টাতেই। এমন হার অপ্রত্যাশিত ছিল। সাউথ আফ্রিকা সফরে প্রথম টেস্টে বাংলাদেশ কিছুটা লড়াই করলেও সিরিজের শেষ ম্যাচে অসহায় আত্মসমর্পণ।

বড় ব্যবধানে হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানালেন দল হিসেবে খেলতে না পারার কথা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন, ‘ব্যাখ্যা একটাই ভাই, আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এটাই, আর কিছু না। আমার কাছে মনে হয় বাজে ব্যাটিং করেছি আমরা। দল হিসেবে আমরা ওভাবে খেলতে পারিনি।’

‘কোনো দিক দিয়ে পিছিয়ে ছিলাম না। আমার মনে হয় আমরা দল হিসেবে খেলতে পারিনি। প্রথম টেস্টে আমরা হেরেছি, কিন্তু দেখেন প্রথম ইনিংসে দল হিসেবে ভালো ব্যাটিং করেছি। ঐ জিনিসগুলো পুনরাবৃত্তি করতে পারিনি, সেশন বাই সেশন ব্যাটিং করা, লম্বা সময় টিকে থাকা, এ জিনিসগুলো মিসিং ছিল।’

পেস-স্বর্গে বাংলাদেশকে স্পিনে ঘায়েল করেছে সাউথ আফ্রিকা। ডারবানের মতো পোর্ট এলিজাবেথেও কেশভ মহারাজের ঘূর্ণিতে নাকাল মুমিনুল-মুশফিকরা। প্রথম টেস্টে ২২০ রানে হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে পরাজয় আরও বড় ব্যবধানে।

সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে হতাশ করল বাংলাদেশ। সোমবার চতুর্থ দিনের সকালটা দুঃস্বপ্নের মতো কাটে সফরকারীদের। আগেরদিনের ৩ উইকেটে ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৭ উইকেট খরচায় যোগ করতে পারে আর মাত্র ৫৩ রান। তামিম-লিটনরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৮০ রানে।

Tags: মহারাজমুমিনুললিটনলিড স্পোর্টস
Previous Post

মাঠেই ঢোকার অনুমতি মিলছিল না, পরে হ্যাটট্রিক

Next Post

আইসিসির ‘মার্চ সেরা’ বাবর-হেইনেস

Next Post
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ‘মার্চ সেরা’ বাবর-হেইনেস

বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে না ভ্যালেন্সিয়া, ফাঁকা মাঠে গোল আবাহনীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT