চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ‘মার্চ সেরা’ বাবর-হেইনেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 11, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চ মাসের জন্য আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’র দৌড়ে প্যাট কামিন্স ও ক্রেইগ ব্র্যাথওয়েটকে পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। মেয়েদের বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করে শিরোপা বাগিয়ে মার্চ সেরা হয়েছেন অজি ক্রিকেটার র‌্যাচেল হেইনেস।

গত মাসটা স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর। টেস্ট সিরিজে ঘরের মাঠে উসমান খাজা ও আবদুল্লাহ শফিকের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। অজিদের বিপক্ষে ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন। করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের ইনিংসও আছে যার মধ্যে।

ওয়ানডে সিরিজেও সেই ধারা বজায় রেখে প্রথম ম্যাচে ৫৭ রান তোলেন বাবর। দ্বিতীয় ম্যাচে ১১৮ রান করে জয়ে ভূমিকা রেখে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ২৭ বর্ষী ডানহাতি।

সেরা হওয়া বাবরের গুণগান করেছেন উইন্ডিজ সাবেক ক্রিকেটার ড্যারেন গঙ্গা, ‘বাবর আজম শুধুমাত্র পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে রানের কারণে পুরস্কার জিতলেন না। টেস্ট থেকে ওয়ানডে, সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান তুলে দলকে সাফল্য এনে দিচ্ছেন। ২৪ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক হিসাবে প্রত্যাশার পূরণ করতে পারা বিশাল অর্জন।’

মেয়েদের ক্রিকেটে সোফি একলেস্টোন ও লরা ওলভার্ডকে পেছনে ফেলেছেন অজি তারকা র‌্যাচেল হেইনেস। বিশ্বকাপে ৬২.১২ গড়ে ব্যাট চালিয়ে ৪৯৭ রান তুলে আসরের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন। তিন অর্ধশকের সাথে এক শতক রয়েছে যাতে। যা এনে দিয়েছে আইসিসির মার্চ সেরার পুরস্কার।

Tags: বারব
Previous Post

আমরা দল হিসেবে খেলতে পারিনি: মুমিনুল

Next Post

আসছে না ভ্যালেন্সিয়া, ফাঁকা মাঠে গোল আবাহনীর

Next Post
বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে না ভ্যালেন্সিয়া, ফাঁকা মাঠে গোল আবাহনীর

চেলসি দলের দুই খেলোয়াড় মাঠে জোড়া হাত বাড়িয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিপদে’ চেলসি পাচ্ছে না লুকাকুকেও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT