চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান তাড়া করে জিতে রেকর্ড গড়ল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 01, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেন ম্যাকডারমটের সেঞ্চুরি ও ওপেনার ট্রাভিস হেডের মারকুটে ব্যাটিংয়ে ভর করে বিশাল সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই স্কোরটাও জয়ের জন্য যথেষ্ট হল না। ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা টানল পাকিস্তান।

গত বৃহস্পতিবার লাহোরে হওয়া দিবারাত্রির ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩৪৮ রান করে। জবাবে স্বাগতিকরা এক ওভার হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ৩৪৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

ওয়ানডে ক্রিকেটে এটাই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে ২০১৪ সালে এশিয়া কাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে পরে ব্যাট করে জয়ের পথে দলটি ৩২৯ রান করেছিল। আট বছর আগের সেই রেকর্ড এবার ভেঙে গেল।

রানের খাতা না খুলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যারন ফিঞ্চ। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় উইকেটে ওপেনার ট্রাভিস হেডকে নিয়ে ১৬২ রানের জুটি গড়েন বেন ম্যাকডারমট।

গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া হেড এই ম্যাচে তা অল্পেরর জন্য পাননি। ৭০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮৯ রান করে জাহিদ মাহমুদের বলে শাহিন শাহ আফ্রিদির তালুবন্দি হন।

সেঞ্চুরি পাওয়া ম্যাকডারমট ১০৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করে সাজঘরে ফেরেন। মোহাম্মদ ওয়াসিমের বলে তার ক্যাচ নেন হারিস রউফ।

রানের চাকাকে সচল রাখেন মার্নাস লাবুশেন ও মার্কাস স্টইনিস। লাবুশেন তুলে নেন ফিফটি, আউট হওয়ার আগে করেন ৪৯ বলে ৫ চারে ৫৯ রান। স্টইনিস ৩৩ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৪৯ রান। শেষদিকে ১৬ বলে ৪টি চারের মারে ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর সাড়ে তিনশর কাছাকাছি নিয়ে যান শন অ্যাবট।

পাকিস্তানি বোলার শাহিদ শাহ আফ্রিদি ৬৩ রান দিয়ে নেন ৪ উইকেট। দুই উইকেট পান মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট পকেটে ভরেন জাহিদ মাহমুদ ও খুশদিল শাহ।

বড় রান তাড়া করতে নামা পাকিস্তানের হয়ে ওপেনিং জুটিতে ১১৮ রান যোগ করেন ফখর জামান ও ইমাম-উল-হক। ফখর ৬৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রান করার পর স্টইনিসের বলে বোল্ড হন।

দ্বিতীয় উইকেটে আবারো বড় জুটি পায় স্বাগতিকরা। ইমামের সঙ্গে ১১১ রান যোগ করেন অধিনায়ক বাবর আজম। সেঞ্চুরি পাওয়া ইমাম ৯৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করে জাম্পার বলে লাবুশেনের ক্যাচে পরিণত হয়ে ফেরেন।

বাবরও করেন সেঞ্চুরি, তার ব্যাটেই গড়ে জয়ের ভিত্তি। ৮৩ বলে ১১ চার ও এক ছক্কায় তিনি ১১৪ রান করেন। নাথাল এলিসের শিকার হওয়ার আগে বাবর যখন মাঠ ছাড়েন, তখন পাকিস্তানের দরকার ছিল ৩৪ বলে ৪০ রান।

২৬ বলে ২৩ রান করে মোহাম্মদ রিজওয়ান আউট হলেও খুশদিল শাহর শেষের ক্যামিও পাকিস্তানকে জিতিয়ে দেয়। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় তিনি ২৭ রানে অপরাজিত থাকেন। ৮ রানে তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ইফতিখার আহমেদ।

অজি বোলারদের মধ্যে জাম্পা ৭১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান স্টইনিস ও এলিস।

আগামী ২ এপ্রিল লাহোরে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে। এটিও হবে দিবারাত্রির ম্যাচ।

Tags: ইমাম-উল-হকবাবর আজমলিড স্পোর্টস
Previous Post

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছেড়ে যাচ্ছে রুশ বাহিনী

Next Post

হাসপাতালের ছাদ ধসে মা ও নবজাতক আহত

Next Post
হাসপাতালের ছাদ ধসে মা ও নবজাতক আহত, ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের ছাদ ধসে মা ও নবজাতক আহত

কুয়েতের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হচ্ছে ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের এক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT