চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছেড়ে যাচ্ছে রুশ বাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 01, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি রুশ বাহিনী অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ সৈন্যরা চেরনোবিলের প্রাক্তন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেছে বলে জানিয়েছে প্ল্যান্টটির কর্মীরা।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোঅটমের বরাতে বিবিসি জানায়, প্ল্যান্টের কর্মীরা জানিয়েছে বর্তমানে প্ল্যান্টটিতে কোনও বহিরাগত নেই।

এর আগে বলা হয়েছিল কিছু রাশিয়ান সৈন্যের একটি ছোট দলকে প্ল্যান্টে রেখে বাকিরা বেলারুশিয়ান সীমান্তের দিকে রওনা হয়।

রাশিয়ান সৈন্যরা ইউক্রেন আক্রমণের শুরুতে চেরনোবিল দখল করে।

এনারগোটম এক বিবৃতিতে বলা হয়, আজ স্থানীয় সময় শুক্রবার সকালে আক্রমণকারীরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়।

সংস্থাটি আরও জানায়, রাশিয়ান সৈন্যরা চেরনোবিল বর্জন অঞ্চলের সবচেয়ে দূষিত অংশে পরিখা খনন করেছে যার ফলে উল্লেখযোগ্য মাত্রার বিকিরণের ফলে কেউ কেউ বেলারুশে চিকিৎসা নিচ্ছেন।

রয়টার্স এর সাক্ষাৎকারে প্ল্যান্টের কর্মীরা জানায়, কিছু সৈন্যের ধারণাই ছিল না যে তারা একটি বিকিরণ অঞ্চলে রয়েছে।

অন্যদিকে রাশিয়ান সামরিক বাহিনী বলছে, প্ল্যান্টের বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে ছিল।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে বলেছে তারা এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আইএইএ এর পরিচালক জানান তারা আগামী কয়েক দিনের মধ্যে চেরনোবিল প্ল্যান্টে একটি মিশন পাঠানোর বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে।

Tags: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

কথন আবৃত্তি পদক পেলেন ১০ গুণী শিল্পী

Next Post

রান তাড়া করে জিতে রেকর্ড গড়ল পাকিস্তান

Next Post
পাকিস্তানের ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রান তাড়া করে জিতে রেকর্ড গড়ল পাকিস্তান

হাসপাতালের ছাদ ধসে মা ও নবজাতক আহত, ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের ছাদ ধসে মা ও নবজাতক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT