চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের জয় উপহার দিতে চান জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 28, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও মঙ্গোলিয়ার ফুটবল ম্যাচের খেলোয়াড় ও কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়ি বছরের বেশি সময় পর মঙ্গোলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষবার ২০০১ সালে দলটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লাল-সবুজের দল। এবার ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী স্বাগতিকরা। দর্শকদের ‘জয়’ উপহার দিতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় গড়াবে খেলা। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, ধারাবিবরণী মিলবে বাংলাদেশ বেতারে।

মালদ্বীপ থেকে ২-০ গোলের হতাশার হার নিয়ে কদিন আগে ফিরেছে বাংলাদেশ। ঘরের মাঠে সেই ভুল যাতে না হয় সেজন্য নিজেদের মাঝে আলোচনা করেছেন হাভিয়ের কাবরেরা শিষ্যরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল শোনালেন, প্রত্যয়ের কথা। আশ্বাস দিয়েছেন জয়ের ব্যাপারে।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক বলেছেন, ‘ম্যাচের জন্য নিজেদের তৈরি করেছি। সবশেষ ম্যাচ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। মালদ্বীপের ওই ম্যাচে কী করা উচিত ছিল, সামনের ম্যাচে কী করণীয়, সেগুলো নিয়ে কথা হয়েছে।’

‘গত ম্যাচের ফল নিয়ে আমরা অবশ্যই কিছুটা হতাশ। এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই জিততে চাই, কেননা এটা আমাদের হোম ম্যাচ।’

সিলেট স্টেডিয়ামে নিজেদের প্রীতি ম্যাচে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন জামাল। ঘরের মাঠের খেলায় নিজের পছন্দের স্টেডিয়ামের দর্শকদের পাশাপাশি সারাদেশের মানুষকে ভালো ফল উপহার দিতে চান লাল-সবুজ অধিনায়ক।

‘এই স্টেডিয়াম সবসময় পছন্দ করি। মনে হয়, সবসময় দর্শকরা খুব কাছে আছে। সবাই চাই দর্শক মাঠে আসুক। আমরা ভালো খেলা উপহার দেয়ার চেষ্টা করব। কেবল সিলেট নয়, সারাদেশই আমাদের ভালো ফুটবল প্রত্যাশা করে। সেটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

Tags: কাবরেরাজামালবাংলাদেশমঙ্গোলিয়ামালদ্বীপলিড স্পোর্টসসিলেট
Previous Post

মাইক্রোসফটের ইমাজিন কাপে দেশের তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি 

Next Post

কী কারণে মারা গেল রেবা খাতুন?

Next Post
সৌন্দর্যবতী তরুণী portrait, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কী কারণে মারা গেল রেবা খাতুন?

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর লোগো, শিক্ষাবিষয়ক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT