চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোসফটের ইমাজিন কাপে দেশের তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 28, মার্চ 2022
in তথ্যপ্রযুক্তি
A A
মাইক্রোসফট ইমাজিন কাপের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস কম্পিটিশনের ইমাজিন কাপ  প্রতিযোগিতায় বাংলাদেশি  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোড_ক্র্যাকার১৯ এবং শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিমহাইমারডিঙার শীর্ষ ১২ পারফর্মারদের তালিকায় স্থান দখল করেছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক এবং সাসটেইনিবিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ইমাজিন কাপ।

এই বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, লাওস এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা এসইএ নিউ মার্কেটস রিজিওনাল ফাইনালে আবেদনের জন্য বিবেচিত হয়েছেন।

২০২২ এসইএ নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনে এই অঞ্চলের একশো’র বেশি শিক্ষার্থী উদ্ভাবকের টিম অংশগ্রহণ করে। তারা চারটি বিভাগে বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে প্রতিদ্বন্দ্বিতা করে:  আর্থ, এডুকেশন, হেলথ ও লাইফস্টাইল।

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ ফারুক বলেন, “বিশ্বের ষ্টুডেন্ট ডেভেলপারদের চমৎকার টেকনোলজি সল্যুশন উদ্ভাবনে সহযোগিতা করাই মাইক্রোসফট ইমাজিন কাপ এর লক্ষ।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে আমরা যেখানে সম্ভব বিনিয়োগ করতে চাই। আমাদের সকল রিজিওনাল ফাইনালিস্টকে তাদের অসাধারণ প্রকল্প এবং কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন।”

টিমগুলো তাদের প্রকল্পের অগ্রগতি অব্যাহত রাখতে ১ হাজার মার্কিন ডলার নগদ পুরস্কার এবং ১ হাজার মার্কিন ডলার আজ্যুর গ্র্যান্ট লাভ করবেন। এছাড়াও টিম গুলো বিচারকগণ দের থেকে তাদের ফিডব্যাক গ্রহণ করবেন এবং তারা ইমাজিন কাপ ওয়ার্ল্ড ফাইনালস -এ অংশগ্রহণের পথে এগিয়ে যাবেন।

সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনের শীর্ষ ১২ টিম স্টার্টআপ হিসেবে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য তাদের পণ্যের বিপণনযোগ্যতা বাড়াতে এবং নিজেদের সমাধানকে আরও উন্নত করতে একদল অভিজ্ঞ মেন্টরের সহায়তা লাভ করবেন।

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের এই প্রতিযোগিতায় ১৬৩টি দেশের ২০ লাখের বেশি প্রতিযোগী নিজেদের জন্য বিশেষ কিছু তৈরিতে, নিজেদের কমিউনিটিতে পরিবর্তন আনতে এবং গত বিশ বছরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম এমন সব উদ্ভাবনের জন্য সাইন আপ করেছে।

Previous Post

তুরস্কে ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা মঙ্গলবার

Next Post

দর্শকদের জয় উপহার দিতে চান জামাল

Next Post
বাংলাদেশ ও মঙ্গোলিয়ার ফুটবল ম্যাচের খেলোয়াড় ও কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের জয় উপহার দিতে চান জামাল

সৌন্দর্যবতী তরুণী portrait, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কী কারণে মারা গেল রেবা খাতুন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT