চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনের মামলা থেকে বাঁচতে জোড়া খুন

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
6:35 অপরাহ্ন 27, মার্চ 2022
in - সেমি লিড, অপরাধ
A A
প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া হত্যার ঘটনাকে ‘কন্ট্রাক্ট কিলিং’ বলছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দাদের দাবি,  হত্যাসহ কয়েকটি মামলার আসামী শুটার মাসুম মোহাম্মদ আকাশ পুলিশকে জানায়, এসব খুনের মামলা থেকে নিজেকে বাঁচাতে নতুন হত্যাকাণ্ডে জড়ায় সে।

আকাশকে গ্রেফতার করার পর ডিবি জানিয়েছে, জয়পুরহাট সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিলো সে। হত্যাকাণ্ডের দু’দিন আগেও মোটর সাইকেলে এসে টিপুকে গুলি করার চেষ্টা চালিয়েছিলো মাসুম।

পুলিশ বলছে, মাসুম মোহাম্মদ আকাশ স্কুল শিক্ষক বাবার একমাত্র সন্তান। গ্রাফিক্স ডিজাইন নিয়ে লেখাপড়া শেষে মাদারটেক এলাকায় ডিস ব্যবসা শুরু করে। ব্যবসায় আধিপত্যের লড়াইয়ে একটি হত্যাসহ মোট ৪টি মামলার আসামী মাসুম। একসময় হয়ে ওঠে পেশাদার খুনি। ব্যবসা চালাচ্ছিলো আন্ডার গ্রাউন্ডে থেকে। এরই মধ্যে প্রস্তাব আসে, সব মামলা থেকে রেহাই ও বিদেশে পাঠিয়ে দেবেন এক বড় ভাই। বিনিময়ে আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যা করতে হবে। রাজি হয় আকাশ। কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে তার হাতে তুলে দেয়া হয় গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, সঙ্গে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল।

প্রথম দুদিন সুবিধা করতে না পারলেও পরের দিন অপারেশন সাকসেসফুল। রাজধানীর শাহজাহানপুর আমতলী এলাকায় মাইক্রেবাসের ভেতর এলোপাতাড়ি গুলিতে মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করে মাসুম। কিলিং মিশন শেষে ভাড়া করা গাড়িতে প্রথমে জয়পুরহাট পরে বগুড়া। সেখানেই ডিবির জালে ধরা।

ডিবির এডিশনাল কমিশনার একেএম হাফিজ আখতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায় তার ধারণা ছিলো কেউ তাকে চিনবে না এবং পুলিশ তাকে ধরতে পারবে না।

হত্যার নির্দেশদাতা কিলার মাসুমের গড ফাদারকে নজরদারীতে রেখেছে গোয়েন্দারা। এ হত্যাকাণ্ডের পেছনের মোটিভ বের করার জন্য এবং মাসুমের সহযোগী ও নির্দেশদাতাকে খুঁজে বের করতে পুলিশ আরও গভীর তদন্ত চালিয়ে যাবে বলেও জানান তিনি।

হাফিজ আখতার আরও বলেন, মাসুম জানিয়েছে, কলেজ ছাত্রী প্রীতি তার টার্গেট ছিলো না। টিপুকে গুলি করে পালানোর সময় ছোড়া ফাঁকা গুলিতে প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

Tags: ডিবি পুলিশ
Previous Post

নাঈমের ব্যাটে রান, কষ্ট করে জিতল আবাহনী

Next Post

স্বাধীনতা দিবসে জেদ্দায় কূটনীতিকদের সংবর্ধনা

Next Post
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে জেদ্দায় কূটনীতিকদের সংবর্ধনা

ইমরান খান পাকিস্তানের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পাকিস্তানের ইতিহাসের নির্ধারক দিন: ইমরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT