চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ পাকিস্তানের ইতিহাসের নির্ধারক দিন: ইমরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 27, মার্চ 2022
in আন্তর্জাতিক
A A
ইমরান খান পাকিস্তানের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ক্ষমতা বাঁচাতে মরিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে ‘ঐতিহাসিক’ মহাসমাবেশের আগে আজকের দিনটিকে তার দেশের ইতিহাসের ‘নির্ধারক দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাবের কার্যক্রম শুরুর একদিন আগে ইসলামাবাদে এই সমাবেশের আয়োজন করেছে তার দল।

পাঞ্জাবের কামালিয়া শহরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান বলেন, রাজধানীতে মানুষের জনসমুদ্র একত্রিত হয়ে এই অপরাধীদের (বিরোধীদের) তাদের লুটপাট ও লুণ্ঠনের দিন শেষ হয়েছে বলে বার্তা দিবে।

রাষ্ট্র পরিচালিত মাধ্যম রেডিও পাকিস্তান তাদের প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী ইমরান নাগরিকদের সমাবেশের জন্য ইসলামাবাদে পৌঁছানোর আবেদন করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান পক্ষ পরিবর্তনের জন্য সরকারী আইন প্রণেতাদের লক্ষ লক্ষ টাকা প্রস্তাব করার অভিযোগের কথা পুনর্ব্যক্ত করে বলেন তারা (বিরোধীরা) প্রকাশ্যে আইন প্রণেতাদের কিনে নিচ্ছে। তাই তিনি অসন্তুষ্ট আইনপ্রণেতারা শিগগিরই ক্ষমতাসীন দলে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, যে অনাস্থা পদক্ষেপের পিছনে বিরোধীদের উদ্দেশ্য ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধ করতে সরকারকে হুমকি দেয়া।

তারা একটি এনআরও (সাধারণ ক্ষমা) চায়, বলে উল্লেখ করেন তিনি।

ইমরান বলেন, সরকার দেশে কোনো অশান্তি চায় না এবং তার দল ‘আইন ও শান্তি পুনরুদ্ধার’ করার জন্য কঠোর পরিশ্রম করেছে।

দেশের অর্থনীতি এখন সঠিক পথে চলছে বলে জানিয়ে তিনি বলেন, পাকিস্তান উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।

এছাড়া দেশে মুদ্রাস্ফীতির জন্য কোভিড-১৯ কে দায়ী করে ইমরান বলেন, এটি অস্থায়ী এবং শিগগিরই এই মুদ্রাস্ফীতি কমে যাবে।

দেশকে সমৃদ্ধ করতে তিনি ইসলামের শিক্ষাকে অনুসরণ করে বিচার, সমতা এবং আইনের শাসন নিশ্চিত করার উপর জোর দেন।

Tags: ইমরান খানপাকিস্তান
Previous Post

স্বাধীনতা দিবসে জেদ্দায় কূটনীতিকদের সংবর্ধনা

Next Post

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

Next Post
বাংলাদেশ, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT