চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব ইউরোপে সামরিক শক্তি দ্বিগুণ করবে ন্যাটো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 24, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাটো সামরিক শক্তি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ব্রাসেলসে জরুরি বৈঠকে আছেন ন্যাটো সদস্যরা। পূর্ব ইউরোপে সামরিক শক্তি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে এ সামরিক জোট।

নিষেধাজ্ঞা ছাড়াই আরও সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়ালে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান আরও জোরদার করেছে রুশ বাহিনী।

দীর্ঘ একমাস ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। যুদ্ধ বন্ধে চলছে একের পর এক আলোচনা-বৈঠক। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসে ন্যাটো সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে পূর্ব ইউরোপের চেকোশ্লাভিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ায় নতুন করে সেনা পাঠানোর কথা জানিয়েছেন ন্যাটো মহাসচিব। আর ভার্চুয়ালি অংশ নিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে আরও সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

এদিকে লড়াই চলছে ইউক্রেনের বিভিন্ন শহরে। খরাকিভের ইজিয়াম শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। বন্দরনগরী বেরদিয়ানস্কে রাশিয়ার একটি বড় ধরনের জাহাজ ধ্বংসের পাল্টা দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ন্যাটো।

ইউক্রেনে রুশ সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। চেরনিহিভ শহরের দেড় লাখ বাসিন্দাকে কার্যত জিম্মি করে রেখেছে রুশ বাহিনী। এ অভিযোগ করেছে ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা। এদিকে নতুন করে রাশিয়ার ৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

Tags: ইউক্রেনন্যাটোব্রাসেলসরাশিয়া
Previous Post

ঢাবি’র ৪৩ জন গুণী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

Next Post

রোহিঙ্গা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Next Post
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

টিসিবি ট্রাকের সামনে ভিড়, মানুষ পণ্য নিতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবি’র ট্রাকের সামনে প্রতিদিনই ঘটছে অনিয়ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT