চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপ্রকাশিত অসদাচরণে’ নিষিদ্ধ জেসন রয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 পূর্বাহ্ন 23, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয় ক্যাপ ও গ্লাভস হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দলের ওপেনার জেসন রয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসঙ্গে তাকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে কী কারণে রয়কে শাস্তি দেয়া হয়েছে, ইসিবি তা প্রকাশ করেনি। 

ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের (সিডিসি) শুনানির পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। সংস্থাটি ইংল্যান্ড এবং ওয়েলসের পেশাদার ঘরোয়া খেলাধুলার শৃঙ্খলা সংক্রান্ত মামলার শুনানি করে থাকে।

গত মঙ্গলবার ইসিবির দেয়া বিবৃতিতে রয়কে শাস্তি দেয়ার কারণ পরিষ্কার না করায় এমন পদক্ষেপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেটের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং ক্রিকেট, ইসিবি এবং নিজের জন্য অসম্মান বয়ে আনতে পারে- এমন কাণ্ড ঘটানোর বিষয়টি রয় স্বীকার করে নেরায় তাকে ইসিবির ৩.৩ ধারায় শাস্তি দেয়া হয়েছে।

ইসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, রয়ের ভালো আচরণের উপর নির্ভর করে আগামী ১২ মাস তার সাজা স্থগিত থাকবে। আগামী ৩১ মার্চের মধ্যে তাকে জরিমানার অর্থ প্রদান করতে হবে।

নিষেধাজ্ঞা স্থগিতের ফলে আগামী জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তার খেলতে বাধা নেই। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আসন্ন আইপিএলে ২ কোটি রুপিতে রয়কে নিয়েছিল নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স। তবে পরিবারকে সময় দেয়ার জন্য তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে দেন। বর্তমানে এই ইংলিশ ক্রিকেটার পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

Tags: ইসিবিরয়লিড স্পোর্টসসিডিসি
Previous Post

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Next Post

হঠাৎ অবসরে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি

Next Post
বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ অবসরে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি

ভারতের কাঠের গোডাউনে অগ্নিকাণ্ড, নিহত ১১. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কাঠের গোডাউনে আগুন, নিহত ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT