চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ অবসরে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 23, মার্চ 2022
in - সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান টেনিস গ্রেট এবং নারী এককে বর্তমান বিশ্বের ১ নম্বর র‍্যাঙ্কিংধারী অ্যাশলে বার্টি মাত্র ২৫ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন।

হঠাৎ করে নেয়া অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, অন্য স্বপ্নগুলোকে পূরণ করতে র‍্যাকেটগুলো নামিয়ে দূরে সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাশলে বার্টির পোস্ট করা একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, বার্টি আবেগপ্রবণ হয়ে তার কাছের বন্ধু এবং সাবেক দ্বৈত ইভেন্টের পার্টনার কেসি ডেলাকোয়াকে বলেছেন, ‘আমি কীভাবে এটি (অবসর) করতে যাচ্ছি সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কিন্তু আমি মনে করি আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে অনেকবার আপনি পাশে ছিলেন। আমি ভাবতে পারিনি- কোনো সঠিক পথ নেই, কোনো ভুল পথও নেই, এটা শুধু আমার পথ।’

অ্যাশলে বার্টি তিনটি গ্র্যান্ড স্ল্যাম এককের শিরোপা জিতেছেন। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে তিনি চমকে দিয়েছিলেন। এরপর ২০২১ সালের উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি শিরোপা জেতেন। গত বছর হওয়া টোকিও অলিম্পিকে মিশ্র দ্বৈতে জে. পিয়ার্সের সঙ্গে জুটি গড়ে সার্বিয়ার নোভাক জোকোভিচ-স্টোজানোভিককে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছিলেন বার্টি।

বার্টি ২০২০ সালে ইয়াং অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার জেতেন। কোর্টে এবং কোর্টের বাইরে তার কাজের জন্য অনেকের প্রশংসাও অর্জন করেন তিনি।

এর আগে বার্টি ২০১৪ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি ক্রিকেটে মনযোগী হন এবং মেয়েদের বিগ ব্যাশ লীগের উদ্বোধনী আসরে ব্রিসবেন হিটের পেশাদার খেলোয়াড় হয়ে ওঠেন। ওই সময় তিনি দ্বৈত র‍্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে ছিলেন এবং এককে ২০০ জনের ভেতরেও ছিলেন না।

টেনিস থেকে আবারো অবসর নেয়ার সময় তিনি শীর্ষে অবস্থান করছেন। নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড় এবং চলতি মৌসুমে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর তার অবসরের ঘোষণা সবাইকে বিস্মিত করেছে।

 

Tags: অবসরঅস্ট্রেলিয়াটেনিসবার্টিলিড স্পোর্টস
Previous Post

‘অপ্রকাশিত অসদাচরণে’ নিষিদ্ধ জেসন রয়

Next Post

ভারতে কাঠের গোডাউনে আগুন, নিহত ১১

Next Post
ভারতের কাঠের গোডাউনে অগ্নিকাণ্ড, নিহত ১১. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কাঠের গোডাউনে আগুন, নিহত ১১

টাঙ্গাইলে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, শত শত মানুষ জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT