চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-রাশিয়া পঞ্চম দফা শান্তি আলোচনা আজ

শহীদুল্লাহ রাজু by শহীদুল্লাহ রাজু
8:31 পূর্বাহ্ন 15, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উক্রেন-রাশিয়া শান্তি আলোচনা বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো সিদ্ধান্ত ছাড়াই ইউক্রেন ও রাশিয়ার চতুর্থ দফার শান্তি আলোচনা শেষ হয়েছে । আজ আবারও আলোচনায় বসবে দু’দেশ।

শান্তি আলোচনার মাঝেও ইউক্রেনের প্রধান শহরগুলোতে রাশিয়া অবিরাম গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ভবনগুলোতেও নির্বিচারে হামলা করছে রুশ বাহিনী। এতে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারছেন না ইউক্রেনের সাধারণ জনগণ। প্রাণ হারাচ্ছেন তাদের অনেকে।

এ সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে সতর্ক করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধ করে সব পক্ষকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সাবেক রুশ পররাষ্ট্রমন্ত্রী আইগর ইভানভ।

চতুর্থ দফা আলোচনার পর আজ পঞ্চম দফা শান্তি আলোচনায় বসার কথা রয়েছে ইউক্রেন ও রাশিয়ার। এরপরও  রুশ বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাগুলো। একের পর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ জনগণ। মানবিক করিডোর চালু না থাকায় নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারছেন না তারা। খাদ্য ও পানীয়র অভাবে দুর্বিষহ জীবন যাপন করছেন তারা।

সোমবার শান্তি আলোচনার সময় মারিওপোল শহর থেকে ১৬০টি গাড়িতে করে নগরবাসীদের অনেককে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। টানা বোমাবষর্ণে বন্ধ হয়ে যায় সে প্রক্রিয়া। শহরে বেসামরিক মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। অন্যান্য শহরেও চলছে রুশ বাহিনীর তাণ্ডব। সীমিত অস্ত্র দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

মানবিক করিডোর ব্যবহার করে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে ইউক্রেন।

ইউরোপ কাউন্সিলে দেয়া ভাষণ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সতর্ক করে বলেছেন, ইউরোপের কেন্দ্রে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট। এ সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে মন্তব্য করেছেন তিনি। সমস্ত ইউরোপকে রক্ষায় ইউক্রেনের উপর নো ফ্লাই জোন অনুমোদন দিতে কাউন্সিল সদস্যদের আহ্বান জানান তিনি।

সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের শাসনামলের পররাষ্ট্রমন্ত্রী আইগর ইভানভ, যুদ্ধ বন্ধ করে ইউক্রেন-রাশিয়াকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে তার এ আহ্বান বলে জানিয়েছেন তিনি।

Tags: রাশিয়া-ইউক্রেন যুদ্ধশান্তি আলোচনা
Previous Post

কালজয়ী ‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমান আর নেই

Next Post

এল ক্ল্যাসিকোর আগে পয়েন্ট ব্যবধান বাড়াল রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোর আগে পয়েন্ট ব্যবধান বাড়াল রিয়াল

ভারতীয় নারীরা হিজাব পরা নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে হিজাব বিতর্কে হাইকোর্টের রায় আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT