চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হিজাব বিতর্কে হাইকোর্টের রায় আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 15, মার্চ 2022
in আন্তর্জাতিক
A A
ভারতীয় নারীরা হিজাব পরা নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটক হাইকোর্ট হিজাব বিতর্কে রায় ঘোষণা করবে আজ। এই বছরের শুরুতে হিজাব নিয়ে রাজ্যে বিশাল বিতর্ক তৈরি হয়েছিল।

এনডিটিভি জানায়, রায়ের আগে রাজ্য সরকার জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করেছে। ম্যাঙ্গালোরেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া উদুপি জেলা প্রশাসন আজ স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে।

উদুপির একদল শিক্ষার্থী আদালতে গিয়ে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে মাথার স্কার্ফের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিল। শিক্ষার্থীদের দাবি শিক্ষাপ্রতিষ্ঠানে মাথার স্কার্ফ ব্যবহার নিষিদ্ধ করে এমন কোনো আইন নেই।

তাদের যুক্তি ছিল, হিজাব সংবিধান দ্বারা প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধীনে সুরক্ষিত এবং জনশৃঙ্খলা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে এটি নিষিদ্ধ করা যেতে পারে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখতিয়ার নেই কোনও কলেজ উন্নয়ন সংস্থার।

কর্ণাটক সরকার আদালতকে জানায়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা করে যুক্তিসঙ্গত বিধিনিষেধ ছাড়া ভারতে হিজাব পরার উপর কোনো নিষেধাজ্ঞা নেই।

উদুপির একটি স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের অনুরোধ সত্ত্বেও মাথার স্কার্ফ সরাতে এবং ব্যবহার বন্ধ করতে অস্বীকার করার কারণে এই বিতর্ক শুরু হয়েছিল জানুয়ারিতে। এরপর পাঁচ শিক্ষার্থী আদালতে যায়। যা নিয়ে আজ হাইকোর্ট তার রায় জানাবে।

Tags: কর্ণাটক হিজাব বিতর্কভারতহাইকোর্টের রায়
Previous Post

এল ক্ল্যাসিকোর আগে পয়েন্ট ব্যবধান বাড়াল রিয়াল

Next Post

চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষ, চীনে করোনার সংক্রমণ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত বোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT