চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজনে অনন্য রেকর্ড!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 12, মার্চ 2022
in বিনোদন
A A
প্রথম সিজনের সফলতার পর ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের তুমুল আগ্রহে থাকা সিরিয়াল কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ফোর) প্রচার শুরু হয়েছে শুক্রবার থেকে। অনলাইনে নতুন সিজনটির প্রথম পর্ব উন্মুক্তের পর দেশীয় কনটেন্টগুলোর ইউটিউব ভিউয়ে অনন্য রেকর্ড গড়েছে!

মাত্র ৩ ঘণ্টায় ধ্রুব টিভির ইউটিউব থেকে ১০ লাখ দর্শক ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ এর প্রথম পর্ব দেখেন। এতো অল্প সময়ে মিলিয়ন ভিউ অতিক্রম করার ঘটনা দেশের আর কোনো বিনোদন সংশ্লিষ্ট কনটেন্টে এখনও হয়নি বলে জানান অমি।

শনিবার কাপ্তাইয়ে শুটিং করছিলেন জনপ্রিয় এই পরিচালক। মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে কাজল আরেফিন অমি বলেন, ইউটিউব রিয়েল টাইমে প্রথম ১ ঘণ্টায় ১১ লাখ ভিউ হয়। ৩ ঘণ্টায় ২০ লাখ ছাড়ায়।

“কিন্তু ইউটিউবের পলিসি অনুযায়ী শো করেছে ৩ ঘণ্টায় ১০ লাখ, ৪ ঘণ্টায় ২০ লাখ এবং ৭ ঘণ্টায় ৩০ লাখ প্লাস ভিউ। বর্তমানে ১৮ ঘণ্টায় সর্বমোট ৪০ লাখের বেশি ভিউ। এমন ঘটনা আমাদের দেশের আর কোনো কনটেন্টে অতীতে ঘটনেনি, যা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের মাধ্যমে প্রথম হলো।”

অমি আরো বলেন, রেকর্ড পরিমাণ এই ভিউয়ের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানুষ এতদিন নাটকটির জন্য তীর্থের কাকের মতো হয়ে ছিল। নির্মাতা হিসেবে আমার কাজের প্রতি মানুষের এই আগ্রহ আমার জন্য অনেক বড় অর্জনের বিষয়। আমি প্রাউড ফিল করছি।

সিজন ফোর এর প্রথম পর্বই দর্শকদের মাঝে এতো সাড়া ফেলবে সেটি ধারণায় ছিল না ‘ভাইরাল গার্ল’, ‘আপন’ এর নাটক বানানো পরিচালক অমির।এমনকি নাটকটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীসহ অন্যরাও আন্দাজ করতে পারেননি।

অমি বলেন, যে পরিমাণ ভিউ হয়েছে এটা নিয়মিত ঘটনা নয়। এবারই প্রথম ঘটনা। এমন কিছু হবে ধারণার বাইরে ছিল। এর আগে একদিনে বা ৭ ঘণ্টায় মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু ৩ ঘণ্টায় মিলিয়ন অতিক্রম করবে এটা আমার টিমের কাছেও অপ্রত্যাশিত ছিল।

“কাপ্তাইয়ে শুটিং করছি। ব্যাচেলর পয়েন্টের অনেকেই এখানে আছে। আমরা প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড আছি। আমার মাঝেমধ্যে টেনশন হচ্ছে আবার ইমোশনাল হয়ে পড়ছি।”

কাজল আরেফিন অমি মনে করেন, এ নাটকের প্রত্যেক শিল্পী থেকে শুরু করে জড়িতরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কাজটি ভালোভাবে করার। সেই সাথে লাখ লাখ দর্শকদের ভালোবাসা ও সাপোর্ট শুরু থেকেই আছে। এসব কারণে ব্যাচেলর পয়েন্ট এর আগের তিনটি সিজনের মতো নতুন সিজনও দর্শক লুফে নিয়েছে।

তরুণ প্রজন্মের জীবনযাপন, আবেগ, হাসি ও আনন্দ নিয়ে নির্মিত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা ও পাভেলসহ অনেকেই।

Tags: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টরেকর্ড
Previous Post

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

রোনালদোর মত লাইফস্টাইল চান না মানে

Next Post
আফ্রিকা কাপের ট্রফি হাতে নিয়ে রোনালদো, চ্যাম্পিয়নশিপ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর মত লাইফস্টাইল চান না মানে

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT