চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মত লাইফস্টাইল চান না মানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 12, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আফ্রিকা কাপের ট্রফি হাতে নিয়ে রোনালদো, চ্যাম্পিয়নশিপ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনও হাতের ভাঙা মোবাইল, কখনওবা রঙচটা ঘড়ির ব্যাপারে সাদিও মানের কাছে জানতে চাইতেন সাংবাদিকরা। সেনেগালের রাস্তা থেকে উঠে ইউরোপে রাজত্ব করা মানেও দিতেন বিনয়ী উত্তর। জানাতেন, ওসবে কৃতিত্ব নেই। দরিদ্র মানুষদের সহায়তায় খুঁজতেন সুখ।

বর্তমান আফ্রিকার নেশন্স কাপের চ্যাম্পিয়ন সাদিও মানে যে অন্তর্মুখী, নিজেকে লুকিয়ে রাখতে চান— সেটা প্রায় সবার জানা। তবে সম্প্রতি একটি ফরাসি দৈনিককে জানিয়েছেন নিজের জীবন এবং ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে। বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারের লাইফস্টাইল তার চাই না, সে অল্পতেই খুশি।

খোলামেলা আলোচনায় বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকারের কাছে জানতে চাওয়া হয় রোনালদো কিংবা নেইমারের মতন জীবন চান কিনা। বা যতটা বিত্তবান তাতে সেভাবে চলবেন কিনা। প্রশ্ন শুনেই মুচকি হাসেন ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা ফরোয়ার্ড।

সাদিও মানে বলেন, ‘না! সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসরণ করি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তাদের দুর্দান্ত জীবন ভালোবাসি কিন্তু ওই জীবন আমার জন্য তৈরি নয়।’

সাউথাম্পটন থেকে ২০১৬ সালের গ্রীষ্মে রেকর্ড ৩৪ মিলিয়ন ইউরোতে অল রেডদের ডেরায় আসেন সাদিও মানে। সেনেগালের বাম্বলি নামক শহর থেকে উঠে এসে দাপট দেখান ইংল্যান্ডে। লিভারপুলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম হিসেবে, ফুটবলে হয়েছেন অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে। আয় করছেন কাড়ি কাড়ি অর্থ।

তবে অন্য ফুটবলারদের থেকে অনেক ব্যতিক্রম ২৯ বর্ষী এই সেনেগালিজ। বিলাসবহুল বাড়ি-গাড়ি বা হাতের মোবাইলটার ক্ষেত্রেও নেই কোনো অভিযোগ। অন্যান্য আফ্রিকান ফুটবলারদের মতো মানেও আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রচুর সাহায্য করছেন। তার বাবা যে মসজিদের ইমাম ছিল, সে মসজিদের সংস্কারের জন্য অর্থ দিয়েছেন। নিজের গ্রামের দরিদ্র মানুষদের সহায়তা করছেন। শৈশবের গ্রাম বাম্বালিতে প্রতিষ্ঠা করেছেন স্কুল ও হাসপাতাল। দান করছেন লাখ লাখ ইউরো।

ফরাসি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন উদারতার ব্যাপারে বলেছেন। জানিয়েছেন, আফকন কাপ হয়ে ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ হয়ে কাইলিয়ান এমবাপের লিভারপুলে আসার ব্যাপারেও। বর্তমান ফুটবলের অন্যতম সেরা অ্যাটাকার সাদিও মানে নিজের জয়ও দেখছেন।

মানে বলেন, ‘সমালোচক হয়ে উচ্চবাচ্য করার চেয়ে নিজেকে মাঝে মাঝে দূরে রাখতে পছন্দ করি। কিন্তু প্রধান বিষয়টি অপরিবর্তিত থাকে। আমি মনে করি এটা পরিবর্তন হবে না। ক্যাসমান্সের ছোট্ট শহর থেকে উঠে আসা একটি বালকের এসব কিছু প্রতিহত করাও একধরণের বড় বিজয়।’

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগনেইমারফ্রান্সরোনালদোলিড স্পোর্টসলিভারপুলসাদিও মানে
Previous Post

অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজনে অনন্য রেকর্ড!

Next Post

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?

Next Post
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?

বাংলা একাডেমি বইমেলা ২০২৩, বইপ্রেমীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এইটি সত্যিকারের জ্ঞানের মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT