চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তার চেয়ে কিছু বই কিনতে চাই’

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
5:15 অপরাহ্ন 10, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A
জনপ্রিয় বইমেলা স্টলে পাঠকদের বই কেনাকাটা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের রৌমারীর মোস্তাফিজ এবার মেলায় নিয়ে এসেছেন উপন্যাস। বহু চরিত্রের এক উপন্যাস। একদল বন্ধুসহ মেলায় ঢুকেছেন। আনন্দ নিয়ে ঘুরছেন। গতবারও মেলায় তার এই আনন্দবিচরণ ছিল। মেস্তাফিজ মেলায় আসেন সারা বছরের শক্তি নিতে। বইটি হাতে থাকে মাত্র। এর কাটতি পাঠকপ্রিয়তা কোনোকিছুতেই মনোযোগ থাকে না।

মোস্তাফিজের জীবনের গল্পটি অন্যরকম। অতিসাধারণ পরিবারের সন্তান তিনি। উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় পড়তে এসে জীবনের এক নতুন পাঠ নিয়েছেন। থাকতেন এক মেসে। প্রতি মাসে মা বাবার কষ্টের টাকার জন্য অপেক্ষা করতে হতো। একদিন এক বাসার কেয়ারটেকারের পরামর্শে বাড়ি থেকে আর টাকা না আনার সিদ্ধান্তে নিলেন। সর্বশেষ মায়ের কাছ থেকে ফেরত দেবার শর্তে আনলেন ২৫ হাজার টাকা। তাতেই পাল্টে গেল জীবন। একটি ফ্ল্যাট ভাড়া করলেন। বন্ধুদের নিয়ে মেস গড়ে তুললেন সেই ফ্ল্যাটে।

শুরুর গল্পটি চার বছরের। এর মধ্যে পাঁচটি মেসবাড়ির তত্ত্বাবধায়ক হয়েছেন মোস্তাফিজ। ৭০ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা তার ব্যক্তিগত উদ্যোগের আওতায়। মেস্তাফিজ এখন ঢাকা শহরের একজন ক্ষুদে উদ্যোক্তা। স্বপ্ন দেখেন বড় একজন সমাজকর্মী হয়ে ওঠার।

মোস্তাফিজ প্রতি মাসের ২৭ তারিখ একটি বিশেষ আয়োজন করেন। নিজে হাতে বিরিয়ানি রান্না করে এই শহরের ছিন্নমুল বস্তিবাসীদের ঘরে পৌঁছে দেন। এখন প্রায় সত্তর আশি জন তার বিরিয়ানি খাওয়ার সুযোগ পায়। মোস্তাফিজের স্বপ্ন তার রান্না করা খাবার একসময় খাবে হাজার মানুষ। কোনো কোনো মাসে রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করে উঠতে পারেন না। সেই মাসে ৭০ টি টিশার্ট কিনে দরিদ্র রিক্সাওয়ালা এ ছিন্নমুল মানুষ দেখে দেখে গায়ে পরিয়ে দেন।

মোস্তাফিজ এখন অনেক সাহসী। দেখে মনে হয় সাহসের চর্চা করেন। প্রতিদিন বইমেলায় এসে ভীড়ের মধ্যে এ মাথা থেকে ও মাথা ঘোরেন। বলেন, বইমেলা মানুষের স্বপ্ন দেখার সাহস দেয়।

মোস্তাফিজ বড় এক স্বপ্ন রচনা করেছেন এবার। বাসার একটি কক্ষে তিনি পাঠাগার গড়ে তুলবেন। ওই পাঠাগারে প্রথম সদস্য হবেন তার মেস বাড়িতে বসবাসকারী ৭০ জন কলেজ শিক্ষার্থী। তাদের জন্য তিনি বেছে বেছে বই কিনবেন এবারের মেলা থেকে।

পোশাকে আধুনিক পরিপাটি মোস্তাফিজ একটা ভাঙা মোবাইল ব্যবহার করেন। জিজ্ঞেস করেছিলাম দামী একটা স্মার্ট ফোন নেই কেন? বলছিলেন, অপচয় করতে চাই না। মোবাইলের বিনিয়োগটির কোনো ভবিষ্যৎ দেখি না। তার চেয়ে কিছু বই কিনতে চাই। এই বিনিয়োগের সুফল সুদূরপ্রসারি।

Tags: বই মেলাবাঙালির সপ্তম ঋতু
Previous Post

এমএফএস-এর ১০ বছর পূর্তি উদযাপন

Next Post

চেলসি মালিকের সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

Next Post
চেলসি মালিকের সম্পদ জব্দের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি মালিকের সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT