চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি মালিকের সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 10, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি মালিকের সম্পদ জব্দের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন ইস্যুতে সাত রাশিয়ান ধনকুবেরের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। যার মধ্যে আছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচও। বৃহস্পতিবার বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটি।

সম্পদ জব্দ করাদের তালিকায় আব্রামোভিচ ছাড়াও আছেন ইগর সেচিন, ওলেগ ডেরিপাস্কা, আন্দ্রে কোস্টিন, অ্যালেক্সি মিলার, নিকোলাই টোকারেভ ও দিমিত্রি লেবেদেভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকেই দেশটির নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউকে। আব্রামোভিচ শুরু থেকেই লক্ষ্য ছিলেন। কদিন আগে তাই প্রিমিয়ার লিগের ক্লাবটি বিক্রির কথাও জানান। চেলসির মালিকানা হস্তান্তরের আগেই জব্দ করা হল তার সম্পদ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যারা ইউক্রেনে পুতিনের নৃশংস হামলাকে সমর্থন করেছে, তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না। এই নিষেধাজ্ঞাগুলো ইউক্রেনের জনগণের জন্য যুক্তরাজ্যের সমর্থনের সবশেষ পদক্ষেপ। যারা বেসামরিক লোকদের হত্যা, হাসপাতাল ধ্বংস ও সার্বভৌমত্বের উপর আঘাত করে, আমরা তাদের উপর নির্মম হবো।’

ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা আসতে পারে, আব্রামোভিচের তাই তড়িঘড়ি ছিল ক্লাব বিক্রির। সেই প্রচেষ্টায় আলোর মুখ দেখতে পারলে না এ রাশান। তার সম্পদ জব্দের সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে চেলসির উপর, এমনই বলছেন দেশটির ক্রীড়া বিষয়ক সেক্রেটারি অফ স্টেট নাদিন ডরিস।

‘নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই চেলসি ও তার ভক্তদের উপর সরাসরি প্রভাব ফেলবে। নিষেধাজ্ঞার ফলে ক্লাব ও জাতীয় খেলা যাতে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি।’

‘চেলসি ক্লাব প্রতিযোগিতা চালিয়ে যেতে ও পরিচালনা করতে পারবে, সেটি নিশ্চিতের জন্য আমরা একটি বিশেষ লাইসেন্স দিচ্ছি। যাতে চেলসি খেলার সূচিগুলো পূরণ করতে ও কর্মীদের অর্থ দিতে পারে। তবে আব্রামোভিচকে ক্লাবের মালিকানা থেকে উপকৃত হওয়া বন্ধ করা হবে। ফুটবল ক্লাবগুলো আমাদের সাংস্কৃতিক সম্পদ ও সম্প্রদায়ের ভিত্তি, আমরা ক্লাব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

Tags: আব্রামোভিচচেলসিবরিস জনসনযুক্তরাজ্যলিড স্পোর্টস
Previous Post

‘তার চেয়ে কিছু বই কিনতে চাই’

Next Post

যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

Next Post

যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত যুবক ব্যক্তিত্বের স্টাইলিশ ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিককে বিয়ে করতে ২০ কোটির প্রস্তাব দিলেন নারী ভক্ত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT