চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ কোটিরও বেশি মেয়ের স্কুলে ফেরা অনিশ্চিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 08, মার্চ 2022
in - সেমি লিড, নারী
A A
একটি মেয়ের ছবি, সে বসে আছে অন্ধকার ঘরে, স্কুলে ফেরার আশায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনা মহামারি শেষে স্কুলে ফিরতে না পারার আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। পাশাপাশি তারা বলছে: আগামী এক দশকে আরও  ১ কোটি মেয়ে বাল্যবিয়ের ঝুঁকিতে আছে।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন: করোনা মহামারি (কোভিড-১৯) মেয়েদের জীবন ধ্বংস করছে। স্কুল বন্ধ, অর্থনৈতিক চাপ এবং পরিষেবার ব্যাঘাতে সবচেয়ে অরক্ষিত মেয়েদের স্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

সংস্থাটি আশঙ্কা করছে, আরও ২০ লাখ নারী যৌনা বিকৃতির শিকার হতে পারে।

বিশ্বে নারী ও মেয়েদের জন্য অর্জন তুলে ধরে ক্যাথরিন বলেন: সমতার জন্য লড়াই এখনও শেষ হয়নি। কোভিড-১৯ এর আগে যেমন উল্লেখযোগ্য হারে লিঙ্গ বৈষম্য টিকে ছিল, মহামারির প্রভাবে তা আরও কয়েকগুণ বেড়েছে। আমরা মহামারির তৃতীয় বছরে প্রবেশ করেছি। মহামারি পরবর্তী লৈঙ্গিক সমতা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।

লকডাউনের সময়ে নারীরা নির্যাতনের শিকার হয়েছে মন্তব্য করে তিনি বলেছেন: লকডাউনের পুরোটা সময় মেয়ে শিশুদের বেশি সময় তাদের বাড়িতে কাটাতে বাধ্য করা হয়েছে। এ সময়টাতে গৃহস্থালি কাজের অধিকাংশই মেয়েদের কাঁধে বর্তেছে। এসময়টাতে অনেকে তাদের নির্যাতনকারীর সঙ্গে একসঙ্গে থাকতে বাধ্য হয়েছেন। যা যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবসে মহামারি পরবর্তী বিশ্বে মেয়েদের জন্য ন্যায় ও সমতার ভিত্তিতে বিশ্ব গড়ার উদাত্ত আহ্বান জানান ক্যাথরিন।

Tags: ইউনিসেফবিশ্ব নারী দিবস
Previous Post

যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে প্রোটিয়ারা

Next Post

আওয়ামী লীগ জনগণের মাথায় কাঠাল ভেঙ্গে খায়: বিএনপি

Next Post
আওয়ামী লীগ নেতারা জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ জনগণের মাথায় কাঠাল ভেঙ্গে খায়: বিএনপি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া শতকের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমামের জোড়া শতকের কীর্তির পর নিষ্প্রাণ ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT